ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা যায় সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা এবং অগ্রগতি নিয়ে আজকে মতবিনিময় করেছি। প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সব প্রচার মাধ্যমকে কীভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে কীভাবে কাজে লাগাতে পারি, সে বিষয়ে পরিকল্পনা সাজানোর দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল কিনা জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, ‘একটা তথ্যপ্রযুক্তি নির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সারা পৃথিবী এখন প্রবেশ করেছে। আমরা সেই আলোকে বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করতে চাই। বিমূর্তভাবে এই পর্যন্ত আমাদের লক্ষ্য। এটাকে কীভাবে মূর্তমান করব সে বিষয়ে আমরা হোমওয়ার্ক করব।’

আমার বার্তা/এমই

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি)

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল

জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

বাংলাদেশে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে ফের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা

৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পেলো ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ