ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

এক এজেন্সির হাতে জিম্মি মধ্যপ্রাচ্য রুট

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১৩:৩৭

এক ট্রাভেল এজেন্সির কাছে জিম্মি মধ্যপ্রাচ্যগামী এলারলাইন্সগুলো। প্রায়শই ওই রুটে টিকিট মূল্য কারসাজি করা হয়। যার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন প্রবাসী শ্রমিকরা। আর লাভবান হন পুরনো করপোরেট প্রতিষ্ঠান গ্যালাক্সির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং তাদের সিন্ডিকেটের সদস্যরা। জননিরাপত্তা সচিবের নেতৃত্বাধীন সরকারের উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। সেই রিপোর্টের সূত্র ধরে গ্যালাক্সির কর্ণধার প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ, তার পরিবার এবং তার নেতৃত্বাধীন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করেছে দুর্র্নীতি দমন কমিশন দুদক এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। কর ফাঁকির বিষয়টি তদন্ত করছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। আর ওভারঅল দুর্নীতির বিষয়টি তদন্ত করছে দুদক।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে- মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিট মূল্য প্রায় দেড়গুণ বাড়িয়েছে ওই সিন্ডিকেট। এ নিয়ে হৈ হৈ শুরু হলে সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ শুরু করে। সরকারের বিভিন্ন সংস্থা, বিভাগ এবং মন্ত্রণালয়ের সদস্যদের সমন্বয়ে গঠিত ওই কমিটির রিপোর্টে পুরো টিকিট কারসাজির বিষয়টি ধরা পড়ে। রিপোর্টে আন্তর্জাতিক ১১টি এয়ারলাইন্স, তাদের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এবং ৩০টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে টিকিট কারসাজি এবং প্রতারণার প্রাথমিক প্রমাণ মিলে। প্রধান উপদেষ্টা কার্যালয়ে জমা হওয়া সেই রিপোর্টে দেখা যায়, অনেক ক্ষেত্রে যাত্রীর নাম ছাড়াই গ্রুপ বুকিংয়ের মাধ্যমে টিকিট বরাদ্দ করে তা মজুত রাখা হতো। পরে সেগুলো হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে বিক্রি করা হতো দ্বিগুণ বা তিনগুণ দামে।

গ্যালাক্সির সম্পৃক্ততা এবং রিপোর্ট বলছে, সৌদিয়া, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজ, ওমান এয়ার এবং থাই এয়ারওয়েজের মতো বড় এয়ারলাইন্সের জিএসএ হিসেবে কাজ করে গ্যালাক্সি। ওই এয়ারলাইন্সগুলোর জিএসএ হওয়ার সুবাদে সস্তার টিকিট নাম ছাড়া ব্লক করে বেশি দামে বিক্রয় করে শতকোটি টাকা অবৈধ আয় করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসূফ ওয়ালিদ। গ্যালাক্সি ট্রাভেল ও গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিদেশে মানিলন্ডারিংয়ে জড়িত এবং দুবাই এবং লন্ডনে শতকোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও অন্যান্য ব্যবসা আছে বলেও রিপোর্ট মিলেছে। তারা অনেক টাকা কর ফাঁকি দিয়েছে বলেও প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে।

রিপোর্ট বলছে, এক গ্যালাক্সি প্রায় ৮টি এয়ারলাইন্সের জিএসএ নিতে সক্ষম হয় মূলত শেখ হাসিনা সরকারের আশীর্বাদে। ফ্যাসিস্টের দোসর ওয়ালিদ আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতার ছত্রছায়ায় এবং তাদের প্রভাব খাটিয়ে এটা হাসিল করেছেন। এনবিআর সূত্র এটা নিশ্চিত করেছে যে, কর ফাঁকির অভিযোগে আহমেদ ইউসুফ ওয়ালিদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তদন্ত এখনো চলমান জানিয়ে ট্যাক্স কমিশনার মো. আব্দুর রকিব বলেন, গ্যালাক্সির তদন্ত এখনো শেষ হয়নি। তার ট্যাক্স ফাঁকির বিষয়টি মোটামুটি নিশ্চিত। প্রশ্ন হচ্ছে ট্যাক্সটা কীভাবে আদায় হবে। শেষ পর্যন্ত মামলায় যেতে হয় কিনা? তা বোর্ডে সিদ্ধান্ত হবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ট্যাক্স ফাঁকি নিয়ে আরও অনেক ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আমাদের তদন্ত চলমান রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন কর কমিশনার।

উল্লেখ্য, সরকারি হস্তক্ষেপের আগে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামের মতো শহরগুলোতে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত উঠেছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বিদেশগামী শ্রমিকরা। সরকারি হস্তক্ষেপের ফলে বর্তমানে ওই রুটগুলোর টিকিটের দাম গড়ে ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে, যা পূর্বের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম।

এসব অভিযোগের বিষয়ে জানতে গ্যালাক্সির প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদের গ্রামীণ ফোন এবং তার হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মানবজমিন। কিন্তু তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আমার বার্তা/মো. জসিম/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু