ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

নানা কায়দায় পাপমোচনের মিশনে স্বৈরাচারের দোসর তাপস পাল

মুনিরুল তারেক:
১৩ মে ২০২৫, ১৫:৫৭
আপডেট  : ১৩ মে ২০২৫, ১৬:৩২

  • মন্দিরের সম্পত্তি দখল ও হিন্দু নির্যাতনের অভিযোগ
  • আ.লীগের দোসর হয়েও সুযোগ পেয়েছেন সেনা প্রধানের সান্নিধ্যে যাওয়ার

স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম সহযোগী, দোসর, সুবিধাভোগী ও ক্ষমতার অপব্যবহারকারী অ্যাডভোকেট তাপস পাল এখনো ধরাছোঁয়ার বাইরে। স্বৈরাচার সরকারের পতন হলেও তিনি বহাল তবিয়তে থেকে ইউনুস সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয় গোপন করে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সান্নিধ্যে থেকে ১৭ বছরের কালো অধ্যায়কে পরিচ্ছন্ন করার চেষ্টায় লিপ্ত। তার মত দুর্ধর্ষ দোসর কিভাবে সেনা বাহিনী প্রধানের মত রাষ্ট্রের গুরুত্বপূর্ত ব্যক্তি কাছে গেলেন, কারা তাকে এমন সুযোগ সৃষ্টি করে দিল, তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বিভিন্ন মহলে।

জানা গেছে, তাপস পালের রাজনৈতিক পরিচয় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এছাড়া দলীয় প্রভাবে তিনি ঢাকা মহানগর কোর্টের এপিপি ছিলেন। তার অন্যতম বড় পরিচয় তিনি ভারতীয় গোয়েন্দা 'র' এর এজেন্ট। ৫ আগস্টে শেখ হাসিনা ও তার পুরো স্বৈরাচার বাহিনী পালিয়ে গেলে তাপস পাল সাময়িক সময়ের জন্য গাঢাকা দেন। কিছু দিন পর ফেসবুকসহ সকল জায়গায় রাজনৈতিক পরিচয় মুছে দিতে তিনি শুধু ঢাকেশ্বরী মন্দির এবং হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত থাকার পরিচয় দিচ্ছেন। আড়ালে থেকে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও ভারতের থিংক ট্যাঙ্ক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগীতা করছেন এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করছেন।

৫ আগস্টের পর সেনা বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একাধিকবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। সেসব প্রোগ্রামের সময় সেনা প্রধানের আশেপাশেই দেখা গেছে তাপস পালকে। তিনি নিজের আওয়ামী রাজনীতির পরিচয় গোপন করে সেনা প্রধানের সঙ্গে থাকা ছবি ব্যবহার করে নতুন করে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ রয়েছে।

এমন দুর্ধর্ষ, দুর্নীতিবাজ, স্বৈরাচারের সুবিধাভোগী ব্যক্তি কিভাবে সেনা প্রধানের কাছাকাছি গেলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, ঢাকেশ্বরী মন্দির পরিচালনাকারী এবং পুজা উদযাপন পরিষদের নেতাদের প্রশ্রয়ের কারণেই তিনি এই সুযোগ পেয়েছেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি জয়ন্ত কুমার দেব আমার বার্তাকে বলেন, 'এ নিয়ে বিস্তারিত কথা বলতে সাক্ষাৎ করতে হবে।' তবে পরবর্তীতে তাকে ফোন করলে আর রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।

অভিযোগ আছে, তাপস পাল বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক কাজে যুক্ত নন। সীমিতভাবে কিছু সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেকে রাজনীতিহীন ব্যক্তি হিসেবে জাহির করছেন। অথচ তাপস পাল স্বৈরাচার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পদধারী নেতা। এই পদ ব্যবহার করে তিনি ঢাকার রায়েরবাজার এলাকায় মন্দিরের জমি দখল করে বাড়ি নির্মান করেছেন। এছাড়া ঢাকেশ্বরী মন্দিরের সম্পত্তি ও সম্পদ আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। পল্টন দাস নামের একজন সেবায়েত এ সংক্রান্ত মামলায় তাপস পালকে আসামি করেছেন। এসব ঘটনায় বোঝা যায়, তাপস পাল নিজ ধর্মের মানুষের জন্যও ক্ষতিকর মানুষ ছিলেন। তার ক্ষমতার দাপটে আতঙ্কিত ছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাকার বাইরে বাগেরহাটে নিজ এলাকার মানুষের জন্যও তিনি ছিলেন ভয়ের উৎস। ৫ আগস্টের পর একে সাহা নয়ন নামের এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, অপকর্মের বিরোধিতা করায় তাপস পাল তাকে আয়নাঘরে পাঠানোর হুমকি দিয়েছিলেন।

মন্তব্য জানতে অ্যাডভোকেট তাপস পালের মুঠোফোনে অভিযোগের বিষয়ে লিখিত পাঠিয়ে তাকে ফোন করলে তিনি 'পরে জানাবেন' বলে পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি। তবে, তার পক্ষ হয়ে আত্মীয় পরিচয়ে এক ব্যক্তি ফোন করে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন প্রলোভন দেখান।

আমার বার্তা/এমই

সিসি ক্যামেরায় ৫ লাখ টাকার ঘুষ গ্রহণের দৃশ্য, ঢাকায় কোটি টাকার ফ্ল্যাট

আওয়ামী লীগ আমলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (পিডি) বিসিএস কর্মকর্তা মুহাম্মাদ নাসির উদ্দিনকে জুলাই

সংসদে হেড ফোন কেলেঙ্কারি, অনুসন্ধান শুরু দুদকের

" সংসদে হেড ফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল " শিরোনামে ১৪ মার্চ

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ফতুল্লা ডিপো হতে অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগে

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেছেন, ভূমি দস্যুদের কোনো ধরনের ছাড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়: ডোনাল্ড ট্রাম্প

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ

গুচ্ছ এ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য 

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

দেম্বেলের জোড়া গোল, অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা