ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংসদে হেড ফোন কেলেঙ্কারি, অনুসন্ধান শুরু দুদকের

মোস্তফা সারোয়ার:
১০ এপ্রিল ২০২৬, ১১:১৭

" সংসদে হেড ফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল " শিরোনামে ১৪ মার্চ অনলাইন ভার্সন এবং ১৫ মার্চ প্রিন্টিংয়ে দৈনিক আমার বার্তায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়৷ তারই ধারাবাহিকতায় বিষয়টি নজরে আসে দুদকের । জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলের সাউন্ড সিস্টেম পরিচালনা, মেরামত এবং রক্ষণাবেক্ষণের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে আয়োজিত এক ব্রিফিংয়ে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুদকের কাছে সংসদ ভবনের প্ল্যানারি হলে স্থাপিত ‘এসআইএস’ সিস্টেম পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের আড়ালে কয়েক কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগ এসেছে।

অভিযোগটি কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা হয়েছে।

জানা গেছে, তিনি সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর (লিটন চৌধুরী) ঘনিষ্ঠজন বা ক্যাশিয়ার হিসেবে পরিচিত এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আত্মীয়।

দুদক জানায়, বিদায়ী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাসকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতর থেকে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে চিঠি পাঠানো হয়। রেকর্ডপত্র পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহিদুর রহিম জোয়ারদার দীর্ঘদিন জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলের ‘এসআইএস’ সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম এককভাবে নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ রয়েছে, উন্নয়ন কাজের আড়ালে ‘ওভার ইনভয়েসিং’ বা প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও একই কৌশলে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ ভবনের প্ল্যানারি হলে স্থাপিত সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। পরে এর মেরামতের উদ্যোগ নেয় গণপূর্ত অধিদফতর।

সে সময় জাহিদুর রহিম জোয়ারদারের প্রতিষ্ঠান সিস্টেমটি পরীক্ষা করে মেরামতের সক্ষমতা থাকার দাবি জানিয়ে একটি প্রাক্কলন জমা দেয়। অভিযোগ রয়েছে, শুধু সিস্টেম পরীক্ষার জন্য প্রকৌশলীদের যাতায়াত, আবাসন ও সম্মানি বাবদ প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা দাবি করা হয়। পাশাপাশি পুরো সিস্টেম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় চার কোটি টাকার উচ্চমূল্যের প্রাক্কলনও দেওয়া হয়েছিল।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, অনুসন্ধান কর্মকর্তা গণপূর্ত অধিদফতরের কাছে চার ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র তলব করেছেন।

এর মধ্যে রয়েছে— এসআইএস সিস্টেম পরিচালনা, মেরামত ও সংস্কারের কার্যাদেশ ও টেন্ডার সংক্রান্ত সব রেকর্ড। মালামাল ক্রয়ের চাহিদাপত্র, প্রশাসনিক অনুমোদন, বাজার যাচাই প্রতিবেদন ও দরপত্র মূল্যায়ন কমিটির রেজুলেশন। বিল পরিশোধের ভাউচার, স্টক রেজিস্টার, নোটশিট ও নিরীক্ষা প্রতিবেদন এবং ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটির প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র।

এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নাম, পদবি ও বর্তমান ঠিকানাসহ পূর্ণাঙ্গ তথ্যও চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা ছিল কী না এবং কীভাবে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে—সেসব বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে দুদক।

আমার বার্তা/এমই

যমুনা অয়েলের সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের হুংকার

সম্প্রতি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও নিষিদ্ব সংগঠন জাতীয় শ্রমিকলীগ নেতা

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো: আহম্মদুল্লাহকে বিপিসি থেকে বদলী করা হয়েছে চলতি মাসের

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ মেহরাজ রাব্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

বরিশালে বাড়ছে এইডস রোগী, আক্রান্তদের বড় অংশ সমকামী

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জিয়াউর রহমান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত