ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

বিলাল (রা.)-এর যে আমলে খুশি হয়েছিলেন প্রিয়নবী (সা.)

মুজিব হাসান, অতিথি লেখক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭

রাসুলের মুয়াজ্জিন হজরত বিলালের নিয়ম ছিল, নামাজের কাতারে রাসুলের ঠিক পেছনে দাঁড়াতেন। একদিন ফজরের নামাজের সময় সালাম ফিরিয়ে রাসুল তার মুখোমুখি হলেন। মুচকি হেসে জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার কোন আমলটা এমন আশাজাগানিয়া, যার বদৌলতে জান্নাতে তোমাকে আমার আগে চলতে দেখছি?

রাসুলের কথা শুনে হজরত বিলাল বিপুল বিস্ময়ে চমকিত হয়ে উঠলেন। কিছু বলতে না পেরে তাঁর মুখের দিকে চেয়ে রইলেন। রাসুল স্মিতমুখে ব্যাপারটির খোলাসা করলেন, গেলোরাতে আমি জান্নাতে গিয়েছিলাম। সেখানে এক জায়গায় আমার আগে আগে কাউকে চলতে টের পেলাম। তার জুতার খসখসানি আমার কানে ভেসে আসছিল।

জিজ্ঞেস করলাম, কে এই ব্যক্তি, যে এত মর্যাদার অধিকারী হতে পেরেছে? আমাকে বলা হলো, আপনার এক উম্মত, তার নাম বিলাল।

রাসুলের মুখে নিজের মর্যাদার বর্ণনা শুনে বিলাল যেন আনন্দে বাকরোধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার খেয়াল এলো। তিনি বিনম্র গলায় জানান দিলেন—

আল্লাহর রাসুল, এমন কোনো আশাজাগানিয়া আমল তো আমার নেই—তবে দিনে বা রাতে যখনই আমি অজু করি, তখনই দু’রাকাত নামাজ আদায় করে নিই। বিলালের কথা শুনে রাসুল বললেন, হ্যাঁ, তাহলে সেটা এই আমলের বদৌলতেই হয়েছে।

বিলাল (রা.) ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। তার সুললিত কণ্ঠের আজান মুগ্ধ করতো মুসলমানদের। মদিনার বাইরেও বিভিন্ন সফরে তিনি রাসুল (সা.)-এর মুয়াজ্জিন ছিলেন

রাসুল (সা.)-এর ওফাতের পর তিনি মদিনা ছেড়ে চলে যান এবং সিরিয়ায় বসবাস শুরু করেন। সিরিয়ায় বসবাসের সময় বিলাল (রা.) একদিন স্বপ্নে রাসুল (সা.) দেখলেন। তাৎক্ষণিক তিনি মদিনায় রাসুল (সা.)-এর রওজা জিয়ারতে উদ্দেশ্যে রওয়ানা দিলেন।

রাসুল (সা.)-এর নাতি হাসান ও হুসাইন (রা.) তাকে ফজরের আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। তিনি তাদের অনুরোধ ফিরিয়ে দিতে পারলেন না। মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন। তার সুললিত কণ্ঠস্বর মদিনার অলিগলিতে প্রতিধ্বনিত হতে লাগলো। দীর্ঘদিন পর মদিনার লোকজন আবারও রাসুল (সা.)-এর যুগের আজানের ধ্বনি শুনে ঘর থেকে বেরিয়ে এলেস। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন তখন মদিনার নারী পুরুষেরা অস্থির হয়ে কাঁদতে কাঁদতে মসজিদের দিকে দৌঁড়াতে শুরু করেন।

আমার বার্তা/জেএইচ

কেমন হবে রমজান পরবর্তী মাসসমূহ?

রমজান হলো মুমিনদের জন্য একটি আধ্যাত্মিক কর্মশালা। নির্দিষ্ট এক মাস বাইরের দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

ইসলামের দৃষ্টিতে মা-বাবার আদেশ মান্য করা জরুরি। ইসলামে বাবার তুলনায় মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে।

কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক, সক্ষম প্রত্যেক মুসলিমের উপর দিনে পাঁচবার নামাজ আদায় ও রমজান মাসে

পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। একই সঙ্গে রমজানেরও শেষ দিন। দিনটি ‘জুমাতুল বিদা’ নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি নয় বরং লোকাল অর্থনীতি সচল করবে ফ্যামিলি কার্ড

হিট প্রকল্পের অগ্রগতি মাঝারি মানের সন্তোষজনক: বিশ্বব্যাংক

বৃক্ষরোপণকে সামাজিক নয়, ব্যক্তি আন্দোলনে রূপ দিতে চাই: সড়কমন্ত্রী

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

নতুন জোট স্প্রিং রেভোলিউশন অ্যালায়েন্স ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উপনির্বাচন উপলক্ষে দুই আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযান: ডিসি তেজগাঁও

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: রাষ্ট্রদূত