ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভালো কাজের প্রতিদান প্রদানে আল্লাহর ঘোষণা

অলাইন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ১০:৩৬

ভালো এবং কল্যাণের কাজ গুরুত্ব দিয়ে করা উচিত। ভালো কাজ করার ক্ষেত্রে মানুষের প্রতিযোগিতা করা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো, যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহভীরুদের জন্য।’ (সূরা আলে ইমরান, আয়াত, ১৩৩)

আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন, মুমিন নিষ্ঠাপূর্ণ তাওবা, পাপ পরিহার, ভালো কাজে প্রতিযোগিতা, আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজগুলো, ইবাদতে একাগ্রতা, সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহের মাধ্যমে আল্লাহর ক্ষমা, সন্তুষ্টি ও জান্নাতের পথে অগ্রগামী হয়ে থাকে।

যে ব্যক্তি ভালো কাজ করে বা কোনো ভালো কাজের রীতি চালু করে তার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে হজরত ওয়াছেলা বিন আসকা রা. থেকে বর্ণিত, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ বা নিয়ম চালু করবে এরপর যতক্ষণ পর্যন্ত সে অনুযায়ী আমল হবে সে তার সওয়াব পেতে থাকবে তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরও। যতদিন না সে কাজ বন্ধ না হয়ে যায়।

আর যে ব্যক্তি মন্দ কাজ চালু করবে, সেই কাজ বন্ধ না হওয়া পর্যন্ত সে তার পাপের ভাগ পেতে থাকবে। আর যে ব্যক্তি মুসলিম দেশের সীমানা পাহারা দেওয়ার সময় মারা যাবে, সে সে পাহারারত (জীবিত) মুজাহিদের সমান প্রতিদান পেতে থাকবে (কিয়ামতের দিন) পূণরুত্থান হওয়ার আগ পর্যন্ত। (তারগিব, হাদিস, ৬৫)

সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণ বা নেককাজগুলো হচ্ছে ভাণ্ডারের মতো। প্রত্যেক ভাণ্ডারের চাবি আছে। সুসংবাদ সে ব্যক্তির জন্য, যাকে আল্লাহ তায়ালা কল্যাণের চাবি ও অকল্যাণের তালা বানিয়েছেন। আর দুর্ভাগ্য সে ব্যক্তির জন্য আল্লাহ যাকে অকল্যাণের চাবি ও কল্যাণের তালা বানিয়েছে। (তারগিব, হাদিস, ৬৬)

আমার বার্তা/এমই

খ্রিষ্টীয় নববর্ষের ধ্বংসাত্মক উদযাপন

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনে ব্যাপকভাবে আতশবাজি, পটকা, ফানুস ইত্যাদি ব্যবহার হচ্ছে

আল্লাহর সঙ্গে যে কথা বলেছিলেন মূসা আ.

আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য সর্বমোট ১০৪ টি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে তাওরাত, জাবুর,

কুয়েতে প্রথম রমজান ১১ মার্চ

কুয়েতে প্রথম রমজান শুরু হবে আগামী বছরের ১১ মার্চ। এ খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম আরব

আল্লাহর ইবাদত মৃত্যু পর্যন্ত

কোরআনে আল্লাহ বলেছেন, তোমার রবের ইবাদত করতে থাকো ইয়াকিন বা সুনিশ্চিত সময় আসা পর্যন্ত। (সুরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু