ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১০:২৬

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

জানা গেছে, রাশেদুল হাসান গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এদিকে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ সক্রিয়ভাবে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে; একইসঙ্গে নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রয়োজনীয় কার্যক্রম শেষে রাশেদুল হাসানের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হবে।

মর্মান্তিক এ ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আমার বার্তা/এমই

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হয়েছেন এক

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশীকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ

তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

ইউরোপের পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র গ্রিক সাইপ্রাসে প্রায় ২ সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ রয়েছেন সাহরুয়ার আহমেদ ইমন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১