ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইনে ১১৪ জন অভিবাসী দোষী সাব্যস্ত

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৩

মালয়েশিয়ার জোহরের পন্টিয়ান বিশেষ সেশন আদালত ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১১৪ জন অভিবাসী ও ১২ জন স্থানীয় নাগরিককে দণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত শুনানিতে আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করেন।

জোহর ইমিগ্রেশন বিভাগ তাদের সরকারি ফেসবুক পেজে জানায়, দোষীদের প্রত্যেককে ৩ হাজার থেকে ৫৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়েছে। পাশাপাশি অভিযোগের ধরন অনুযায়ী পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে কোন দেশের কতজন অভিবাসীকে দণ্ড দেওয়া হয়েছে তা উল্লেখ করেনি ইমিগ্রেশন বিভাগ।

বিভাগটির বিবৃতিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বৈধ পারমিট ছাড়া দেশে অবস্থান, কালো তালিকাভুক্ত হওয়ার পর পুনরায় দেশে প্রবেশ, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান এবং বিদেশি শ্রমিকদের অবৈধভাবে নিয়োগ দেওয়া।

সব মামলাই ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ অনুযায়ী দায়ের করা হয়েছে বলে জানায় জোহর ইমিগ্রেশন বিভাগ।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩১ অভিবাসী

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত অপস কুটিপ নামে এক বিশেষ অভিযানে ৩১ জন অবৈধ

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত

পোস্টাল ভোট: কুয়েত প্রবাসীদের সঙ্গে দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল

পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসীদের বিভিন্ন নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত