ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী অঙ্গনের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা সাঈদী: হেফাজত

অনলাইন ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১৭:৩৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ শোক জানান।

তারা আরো বলেন, ‘আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় কুরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাগ্রন্থ আল-কুরআনের তাফসিরের জন্য ছুটে বেড়িয়েছেন। কুরআনের একনিষ্ঠ এই খাদেমের তাফসির শুনে বহু অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় প্রতিটি জনপদে তিনি কুরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তার এসব খেদমত ও অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’

শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রহ. এদেশের ইসলামী অঙ্গনের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। এই প্রখ্যাত আলেমে দ্বীন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। বিশ্ববরেণ্য ও জননন্দিত এই ইসলামী চিন্তাবিদের দাওয়াতী খেদমতের গন্ডি শুধু দেশের মাঝেই সীমাবদ্ধ ছিল না। বরং তিনি দেশ-বিদেশে কুরআনের বাণী প্রচারের মাধ্যমে কোটি কোটি কুরআনপ্রেমির হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। বিদগ্ধ এই আলেম মহান রাব্বুল আ’লামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে গতকাল (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানী ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তার ইন্তেকালে অত্যন্ত ব্যথিত ও গভীরভাবে শোকাহত।’

নেতৃদ্বয় আরো বলেন, ‘আমরা মহান রাব্বুল আ’লামীনের দরবারে দোয়া করছি; রব্বে কারীম মরহুমের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে তাকে জান্নাতের আ’লা মাক্বাম নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং দেশ-বিদেশে অবস্থানরত তার সকল পর্যায়ের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সবরে জামিল দান করুন, আমীন।’

এবি/ওজি

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। দলটির

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

আগামী ৭ জানুয়ারির নির্বাচন লুটের আর ভোট ডাকাতদের নির্বাচন বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে নির্বাচনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে বিএনপির নেতাকর্মীরাও

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু