ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

আমার বার্তা অনলাইন
১৬ অক্টোবর ২০২৬, ২০:৪১

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। এ সময় ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নিহতের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এনসিপির নেতারা। তাঁরা পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শোকের এই সময়ে স্বজনদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের সদস্যরা জানান, মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁর ভগ্নিপতি ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

সাক্ষাৎকালে মুফতি নাসরুল্লাহ বদরের সঙ্গে নিজের স্মৃতিচারণা করেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেন, ‘নাসরুল্লাহ ভাই লালবাগ মাদরাসায় পড়াকালে আমাদের চেয়ে চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হতো, হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় তাঁকে দীর্ঘ সময় কিতাব অধ্যয়ন করতে দেখতাম। কখনো কখনো ফজরের নামাজে গিয়ে দেখেছি, তিনি সারা রাত কিতাব নিয়ে বসে আছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটবেন বলে। আল্লাহ তাআলা তাঁর সেই ইহরামের কাপড়কেই কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে তাঁকে আজীবনের জন্য নিজের মেহমান বানিয়ে নিয়েছেন।’

মরহুমের তিন শিশু সন্তানের প্রসঙ্গ উল্লেখ করে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত মর্মান্তিক। এ কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সার্বিক সহযোগিতা করা সবার মানবিক দায়িত্ব।

এদিকে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সহমর্মিতা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহর উদ্দেশে তিনি বলেন, ‘মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা তাঁর পরিবারের দায়িত্ব নিয়েছেন। নিশ্চয়ই এর জন্য মহান আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাবেন।’

সাক্ষাৎ শেষে এনসিপির নেতারা মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

খুলনার মতো দেশের অন্যতম বিভাগীয় শহরে গত ১০ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে বলে দাবি

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানির শারীরিক অসুস্থতা ও

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

আওয়ামী লীগের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু