ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

আমার বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনকে কুরআন-সুন্নাহবিরোধী ও বিতর্কিত দাবি করে তা বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “এভাবে চলতে থাকলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।”

তিনি বলেন, সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহবিরোধী ও বিতর্কিত। দীর্ঘদিনের মীমাংসিত সম্পত্তি আইনকে নতুন করে বিতর্কিতভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মাওলানা জালালুদ্দীন আহমদ অভিযোগ করে বলেন, সরকারের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা বাংলাদেশের সামাজিক সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় লিপ্ত।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দেশের তেল-গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধেও সরকার কাঙ্ক্ষিত সাফল্য দেখাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, এমন পরিস্থিতিতে বিতর্কিত আইন পাস করে সরকার রাষ্ট্রকে আরও অস্থিতিশীল করে তুলতে চাইছে। এভাবে চলতে থাকলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

তিনি অবিলম্বে সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, “মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কিত করে জনগণের ওপর কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না।” তিনি বিতর্কিত সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের পাশাপাশি জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সহসভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী ও মাওলানা শামসুল আলম, নির্বাহী সদস্য মাওলানা গাজী মাসউদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী ও মাওলানা আতিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা শাখার নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ইসলামী বইমেলা কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, ইসলামি বইমেলায়

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

হেবা আইন সংশোধনের মাধ্যমে ইসলামী শরিয়াহর বিধানে হস্তক্ষেপ করা হয়েছে দাবি করে সংশোধিত আইনটি অবিলম্বে

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকলেও বিভিন্ন এলাকায় একক প্রার্থীকে সমর্থন

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটা সময় ছিলো যখন মত প্রকাশের স্বাধীনতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম 

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান