ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি সত্যিকার অর্থে বাংলাদেশ আওয়ামী লীগ-কে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসন করতে চায়, তাহলে তা প্রকাশ্য ঘোষণার মাধ্যমে করা উচিত। মুখে এক কথা আর বাস্তবে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদে ইফতার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতেই হয়, তবে তা স্পষ্টভাবে ঘোষণা দিয়েই করা উচিত। দ্বিমুখী অবস্থান নিয়ে রাজনীতি করা ঠিক নয়। বিএনপি যদি আওয়ামী লীগের পুনর্বাসনে কোনো ভূমিকা রাখে, তাহলে এনসিপি রাজনৈতিকভাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য, যাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও অপরাধের অভিযোগ রয়েছে, তারা জামিন পাচ্ছেন। এমনকি চট্টগ্রামের আলোচিত ‘ইয়াবা বদি’ও জামিন পেয়েছেন। এসব বিষয় রাজনৈতিকভাবে স্পষ্ট হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের পুনর্বাসনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, এটি শুধু একটি দলের বিষয় নয়; দেশের মানুষের জন্যও উদ্বেগের। তার ভাষ্য অনুযায়ী, দেড় বছর আগে দেশে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এখনো সবার মনে তাজা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা হলে তা জনমনে নতুন উদ্বেগ তৈরি করবে। সে পরিস্থিতিতে এনসিপি রাজনৈতিকভাবে কীভাবে বিষয়টি মোকাবিলা করবে, সে বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার বার্তা/জেএইচ

কয়রায় এমপির পরিচ্ছন্নতা অভিযান

খুলনার কয়রা উপজেলায় শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা)

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুরক্ষিত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা জড়িতদের বিচার নিশ্চিত করার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না: হিলারি ক্লিনটন

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

ওআইসি শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আফগানিস্তান মারাত্মক ভুল করেছে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

জোড়া গোলে নায়ক ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ নেইমার

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে: শাহবাজ শরিফ

যমুনা অয়েলের প্রভাবশালী সেই তিন সিবিএ নেতাকে বহিষ্কার

ডিএমপি কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে অতিরিক্ত কমিশনার সরওয়ার

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

পাকিস্তানি যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে আফগানিস্তান, নিহত ১৩৩

২৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা