ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

যমুনা অয়েলের প্রভাবশালী সেই তিন সিবিএ নেতাকে বহিষ্কার

দুজন কারাগারে, একজন লাপাত্তা
আমার বার্তা অনলাইন:
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০
আপডেট  : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩

ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও লাপাত্তার ঘটনায় সমালোচনার মুখে থাকা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড অবশেষে তিন সিবিএ নেতাকে বহিষ্কার করেছে। গতকাল তাদের বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যমুনা অয়েলের উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ) মোহাম্মদ হাসান ইমাম।

বহিষ্কৃতরা হলেন— শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব এবং কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন ওরফে টুটুল। এর মধ্যে আবুল হোসেন আট মাস এবং এয়াকুব দুই মাস ধরে কারাগারে রয়েছেন। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জয়নাল আবেদীন লাপাত্তা ছিলেন।

এর আগে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলেও তাদের বিরুদ্ধে কোনো বহিষ্কার বা বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী গ্রেপ্তার বা অভিযোগপত্র গৃহীত হলে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও দীর্ঘ সময়েও তা কার্যকর না হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি ‘দুই সিবিএ নেতা কারাগারে, একজন লাপাত্তা, নিশ্চুপ যমুনা অয়েল কর্তৃপক্ষ’ শিরোনামে ঢাকা পোস্টে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তিনজনকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়। বুধবার তাদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন হয় এবং পরদিন চিঠি ইস্যু হয়।

তথ্য অনুযায়ী, গত বছরের ২০ জুলাই নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে সভাপতি মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি প্রায় আট মাস ধরে কারাগারে রয়েছেন।

গত ১২ ডিসেম্বর নগরের আগ্রাবাদ এলাকা থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। একই সময়কার সহিংসতার মামলায় তাকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন।

এয়াকুব ১৯৯৭ সালে ৯৩৫ টাকা বেতনে যমুনা অয়েলে চাকরি শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তার বর্তমান বেতন দাঁড়ায় ৮৫ হাজার ১০০ টাকা। ২০০৯ সালে লেবার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এক বছর পর সাধারণ সম্পাদক হন। গত দেড় দশক ধরে তিনি এই পদে ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, এয়াকুবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। প্রাথমিক তথ্যে চট্টগ্রাম ও বোয়ালখালীতে একাধিক জমি, আগ্রাবাদে যৌথ মালিকানায় জমি এবং খুলশীর দামপাড়ায় ৪ হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে, যার দলিলমূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।

অন্যদিকে কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন ওরফে টুটুল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে লাপাত্তা ছিলেন। সরকারি জ্বালানি তেল চুরি, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা একটি বাড়ির মালিক হিসেবে তিনি পরিচিত, যা ব্রাজিল বাড়ি নামে এলাকায় আলোচিত। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ চলাকালে বাড়িটি বিশেষভাবে আলোচনায় আসে।

আমার বার্তা/এমই

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

মাগুরায় ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৪

আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমরা জাতি হিসেবে বা

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যসহ ১৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়িতে বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

ওআইসি শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আফগানিস্তান মারাত্মক ভুল করেছে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

জোড়া গোলে নায়ক ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ নেইমার

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে: শাহবাজ শরিফ

যমুনা অয়েলের প্রভাবশালী সেই তিন সিবিএ নেতাকে বহিষ্কার

ডিএমপি কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে অতিরিক্ত কমিশনার সরওয়ার

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

পাকিস্তানি যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে আফগানিস্তান, নিহত ১৩৩

২৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় এমপির পরিচ্ছন্নতা অভিযান

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার: নৌমন্ত্রী

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান