ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত: ড. আযাদ

আমার বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১

জুলাই সনদ বাস্তবায়ন না করে গণতন্ত্রের কথা বলা হলে তা দেশে নতুন করে অস্থিরতার জন্ম দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জুলাই চেতনা বিনষ্টের চেষ্টা করা হলে দেশে ‘আরেকটা জুলাই’ অবধারিত হয়ে উঠবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী এই সভার আয়োজন করে।

ড. আযাদ বলেন, ‘গণতন্ত্র সুসংহত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাদ দিয়ে যারা গণতন্ত্রের কথা বলে, তারা মূলত স্বৈর্তন্ত্র কায়েমের পথে হাঁটছে।’ তিনি দাবি করেন, জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে যে আন্দোলন-সংগ্রাম গড়ে উঠেছে, তার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন না করলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে।

বাংলাদেশের মানুষ রক্তপাত ও অধিকার হরণের গণতন্ত্র চায় না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, জনগণ চায় এমন এক রাষ্ট্রব্যবস্থা, যেখানে মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

একুশের চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি আন্দোলন ছিল স্বৈরতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে। তিনি আরও বলেন, ‘একুশের চেতনা মানে দুর্নীতি, চাঁদাবাজি বা স্বৈরতন্ত্র নয়। একুশ থেকে জুলাই– প্রতিটি সংগ্রামই ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।’

রাজনৈতিক অঙ্গীকার থেকে বিচ্যুত হয়ে কেউ যদি জনগণের রায়কে উপেক্ষা করে, তবে তা গণতন্ত্রকে দুর্বল করবে বলে মন্তব্য করেন ড. আযাদ। তিনি বলেন, ‘জুলাই চেতনা যদি সরকার বিনষ্টের চেষ্টা করে, তাহলে আবারও জুলাই আসবে।’

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

সভায় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অন্যায়কে প্রশ্রয় দিলে সারা দেশে অরাজকতা তৈরি হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই ৷মোঃ মোয়াজ্জেম হোসেন টাঙাইল।  টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক

ভাষা আন্দোলনের চেতনাতেই গড়ে উঠবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ: ইশরাক

ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত

শহীদ মিনারে সাংবাদিকের প্রশ্নে জামায়াত আমির বললেন—‘এ প্রশ্ন আজকে কেন’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

ঘাটাইলে মুদি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত: ড. আযাদ

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ সুন্দর প্রজন্ম পাবে: প্রাণিসম্পদমন্ত্রী

আগামীর বাংলাদেশে ভয়ভীতির অবকাশ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

খিলগাঁওয়ে নান্দনিকের “বসন্ত উৎসব ১৪৩২” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ: তথ্যমন্ত্রী

তরুণ ও যুবকদের নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে: নজরুল ইসলাম

তারেক রহমান দেশের বড় পাহারাদারের কাজ করবেন: পানিসম্পদ মন্ত্রী

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অন্যায়কে প্রশ্রয় দিলে সারা দেশে অরাজকতা তৈরি হবে: রুমিন ফারহানা

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর ১ সদস্য আটক

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভাষার চেতনায় কয়রা প্রেসক্লাবের আলোচনা

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন