ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

আমার বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ২০২৪ সালে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর সাম্প্রতিক বড় ধরনের হামলার মধ্যে এটি একটি বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এনএনএ জানায়, বেকা প্রদেশের রিয়াক শহরের একটি ভবনে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনের বেশি হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। সেখানে জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনো চলছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপিকে হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে সংগঠনটির এক সামরিক নেতা রয়েছেন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন 'আল-হিলওয়েহ'-তে ইসরায়েলি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

এনএনএ জানায়, শিবিরটির হিত্তিন এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলা চালায়। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের জবাবে তারা হামাসের একটি ‘কমান্ড সেন্টার’-এ আঘাত হেনেছে, যেখান থেকে সন্ত্রাসীরা কার্যক্রম পরিচালনা করছিল।

হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। তারা আরও দাবি করে, লেবাননের শরণার্থী শিবিরগুলোতে তাদের কোনো প্রশিক্ষণকেন্দ্র নেই; ইসরায়েলের অভিযোগ ‘মনগড়া’।

এনএনএ আরও জানায়, শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা যৌথ ফিলিস্তিনি বাহিনী ব্যবহার করত। বর্তমানে সেটি একজন ব্যক্তি ভাড়া নিয়ে খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ব্যবহার করছিলেন।

গত নভেম্বর মাসে আইন আল-হিলওয়েহ শিবিরে ইসরায়েলের বড় ধরনের হামলায় ১৩ জন নিহত হন, যাঁদের মধ্যে ১১ জন শিশু ছিলেন, বলে জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছিল।

সাম্প্রতিক হামলাগুলোকে কেন্দ্র করে অঞ্চলটিতে আবারও উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আমার বার্তা/জেএইচ

সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে যে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট, তাকে ‘হাস্যকর’

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা অবৈধ

এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ: সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে এবার বড় আঘাত এলো দেশটির সর্বোচ্চ আদালতের তরফ থেকে। গতকাল

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

রমজান মাসের প্রথম দিনে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি বাসভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি শেয়ার করা যাবে থ্রেডস পোস্ট

ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

ভাষা আন্দোলনের চেতনাতেই গড়ে উঠবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ: ইশরাক

কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত : ফুলে ফুলে ভরে গেছে বেদি

শহীদ মিনারে সাংবাদিকের প্রশ্নে জামায়াত আমির বললেন—‘এ প্রশ্ন আজকে কেন’

একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল

দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের বার্তা

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ: সুপ্রিম কোর্ট

মৌলভীবাজারে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা