ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

তরুণদের ভাবনায় দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গঠনমূলক পথে এগোনো জরুরি। সে লক্ষ্যেই বিএনপি তরুণদের ভাবনা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শুনতে চায়। তিনি জানান, বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।

পরিবেশ ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বিএনপির। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা ও দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারের বার্তা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হয়, তাহলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে যে ধরনের দক্ষতার চাহিদা বাড়বে, তা বিবেচনায় নিয়ে কারিকুলাম উন্নয়ন করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, অবকাঠামোভিত্তিক হাসপাতাল নির্মাণের পরিবর্তে হেলথ কেয়ারার নিয়োগের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা ও সচেতনতা গড়ে তোলার ওপর বিএনপি জোর দিতে চায়।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে স্কুলগুলোকে অডিও-ভিজুয়াল সংযোগে আনার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। এতে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আমার বার্তা/এল/এমই

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটি হয়নি। স্বাধীনভাবে ভোট

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত ৩১

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার