ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন:
২৫ আগস্ট ২০২৬, ১২:৩৮

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার মি. লুবাইন চৌধুরী মাসুম। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডস-এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

বিরোধী দলীয় নেতা এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার নেদারল্যান্ডস সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতও সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিশ্চিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডস-এর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান। এসময় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ধানাইপানাই না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৯৪ সালে যখন সিলেট বিভাগ হয়, তখন একইসাথে

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মানুষের বিদ্যুৎ-গ্যাস পাওয়ার যে অধিকার,

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত