ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

১১ দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৬

নানা নাটকীয়তার পরও আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি ১১ দলীয় জোট। গতকাল বুধবার দিনভর বৈঠক করেও দলের অবস্থান পরিষ্কার করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জোরেশোরেই জোট থেকে দলটির বের হয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়। তবে জোট ছাড়ার বিষয়টি স্পষ্ট না করলেও এমন আভাসই দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ জাগো নিউজকে বলেন, ‘১১ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনার কাছাকাছি আছি, এটা ধরে নেওয়া যায়। আমরা কোন পথে হাঁটবো, এ নিয়ে দুপুরের দিকে স্পষ্ট করা হবে। আজকে একটি সংবাদ সম্মেলনের টাইম ফিক্সড করবো, সেখানে দলের অবস্থান পরিষ্কার করবো। আমাদের আমির ও নায়েবে আমির দুজনই এখন ঢাকায় আছেন।’

এবি পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস-সহ আরও কয়েকটি দল নিয়ে নতুন জোট গঠন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন—এমন আভাস সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘এরকম কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয় নাই। গুঞ্জন আছে, আলোচনা আছে। এরকম জোট হলে কেমন হয়, এমন কিছু প্রস্তাবনা আমাদের কাছে আসছে। আমরা আলোচনা করছি, তবে চূড়ান্ত নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের একজন নেতা জাগো নিউজকে বলেছেন, ‘শেষ পর্যন্ত এই জোটে থাকার সম্ভাবনা ক্ষীণ। আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ ঐক্য আর দেশে স্বার্থে এই জোটে থাকতে চেয়েছিলেন। তবে এখন মনে হচ্ছে না সেই সুযোগ আর রয়েছে। আজকেও দলের বৈঠক আছে, সেখানে সর্বশেষ সিদ্ধান্ত আসবে। যেখানে সমঝোতা নেই সেখানে কোনো জোট হয় না। দেখা যাক কী হয়।’

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন জোটের শীর্ষ নেতারা। সেই বৈঠকে ইসলামী আন্দোলন অংশ নেয়নি। ওই বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের প্রমুখ।

ওই বৈঠকে না থাকার বিষয়ে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জাগো নিউজকে বলেন, ‘বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।’

এর আগে গতকাল বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘আসন সমঝোতার ক্ষেত্রে কিছু সংকট আছে, যা অস্বীকারের সুযোগ নেই। কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের মেনে নিতে হবে, এই রাজনীতি আমাদের দল অতীতেও করেনি। কারও অবহেলা স্বাভাবিকভাবে নেওয়া যায় না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ইসলামি পাঁচ দলের বাইরেও অনেকেরই আলোচনা চলছে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর জানাবো।’

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয়

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার (২

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো