ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড়

আমার বার্তা অনলাইন
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে।

এই লোগোটি সামনে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নানান আলোচনা-সমালোচনা শুরু করেছেন।

ফেসবুকে কেউ কেউ বলছেন, জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। তারা সেক্যুলার হওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের একজন কর্মী বলেন, ‘জামায়াতকে মানুষ ইসলামি দল হিসেবেই চেনে। সেক্ষেত্রে বর্তমান লোগোতে ‘আল্লাহ’ ও ‘আকিমুদ দ্বীন’ শব্দ দুটি না রেখেই নতুন লোগো তৈরি করা ঠিক হবে না। এতে মানুষ যেমন বিভ্রান্তিতে পড়বে, তেমনই জামায়াতের অনেক কর্মীও হতাশ হবেন।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া ভুল হবে৷ গুটিকয়েক সেক্যুলার লোকের মৌলবাদী ট্যাগিং থেকে বাঁচাতে বৃহৎ ধর্মপ্রাণ মুসলমানদের মানসিকতার কথা ভুলে গেলে চলবে না।’

তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য নুরুল হুদা হাবিব নামের একজন ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন, ‘আগের লোগোটার মধ্যে একটা ঐতিহ্য, ভাবগাম্ভীর্য ও আদর্শের আবহ ফুটে উঠতো। কোটি প্রাণের স্পন্দন- কোটি চোখের প্রশান্তি ছিল পূর্বের লোগো। নয়া লোগোর ব্যাপারে দ্বিমত ও প্রতিবাদ জানিয়ে গেলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক একজন সাথী বলেন, ‘জামায়াত অনেক বিষয় সংস্কার করছে। তাদের কৌশলে নানা পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু লোগোর এ পরিবর্তনে তৃণমূল পর্যন্ত সমালোচনা হচ্ছে। আগের লোগোটি জামায়াতের ঐতিহ্য ছিল। রাজনৈতিক কৌশলের কারণে লোগো পরিবর্তন করতে হলে, অন্তত কোরআনের আয়াতটা রাখুক। যদি এ লোগো জারি থাকে তাহলে এর প্রভাব আগামী নির্বাচনেও পড়তে পারে।’

জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। এ লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হলে এটি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।’

আমার বার্তা/জেএইচ

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপর

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে শেখ

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী