ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যা ও উপদেষ্টার মাথায় বোতল মারা চক্রান্তের অংশ: এ্যানি

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১৫:৪৩

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদল উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। এটি চক্রান্তের অংশ। বিচ্ছিন্নভাবে এগুলো দেখার সুযোগ নেই। কেউ কেউ এ পরিবেশটাকে ঘোলাটে করতে চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে। এদের সঙ্গে বসতে হবে। এদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে এদেরকে বিদায় দিতে হবে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না। যেখানে ১৭ বছর লুটপাট হয়েছে, অনিয়ম-অত্যাচার হয়েছে। তাহলে একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যা সমাধান করতে পারবে না। এখন অন্তর্বর্তী সরকার এ অল্প কয়দিনের মধ্যে সব দাবি মানতে পারবে না। অনেকে দাবি তুলবে। এ আলোচনাগুলো করতে হবে, সমাধানেরও চেষ্টা বাহির করতে হবে। কিন্তু সেখানে পুলিশ যেভাবে ছাত্রদেরকে পিটিয়েছে, এটাও কিন্তু ঠিক করেনি। এর ভেতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। ষড়যন্ত্রটা হচ্ছে, পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করার জন্য স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করার জন্য, একটি চক্র অর্থকড়ি নিয়ে বসে আছে। তারা দূর থেকে এ কাজগুলো করাচ্ছে।

একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়। একপক্ষ যদি আরেকপক্ষের সঙ্গে যদি লাগিয়ে দেওয়া যায়, একটি অস্থিতিশীল পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, তাহলে আমাদের টার্গেট ভবিষ্যতের ভোট, যার জন্য আমাদের এতো আন্দোলন সংগ্রাম, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এটি একটি অদৃশ্য শক্তি। এটি বার বার দেখা যাচ্ছিল না। এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে, বুঝা যাচ্ছে। কারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি)

গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায়: তারেক রহমান

প্রত্যেকটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠিত করতে হলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলে

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না: মির্জা আব্বাস

যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে তাদের সঙ্গে এক কাতারে নামাজ পড়তে চান না বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ

গাজীপুরে কর্মীকে বাঁচাতে এগিয়ে যাওয়া ব্যবসায়ীকে হত্যা, আটক ৩

বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

সময়সীমা পেরোলেও শোকজের জবাব দেননি পরিচালক নাজমুল

টেকসই প্যাকেজিং খাত গড়তে প্রয়োজন ব্যবসাবান্ধব নীতি

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে আইনগত বাধা নেই

গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায়: তারেক রহমান

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি: রিজভী

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না: মির্জা আব্বাস

শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে অসংগতি দেখেন না মামুনুল হক

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান

পেপার প্যাকেজিংকে ঘোষণা করা হয়েছে ‘বর্ষ পণ্য’

দেশে এলো হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে রংপুর

ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক

খালেদা জিয়া প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতেন না: আলাল

খালেদা জিয়া গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক ছিলেন: মঈন খান

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান-প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য

রাজধানীতে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ