ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৬, ১৪:৪৫

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে ধারাবাহিক ব্লক রেইড অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিভিন্ন এলাকা থেকে মোট ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে উপস্থাপন করলে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (১৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গত ২ মার্চ গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযানে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকা থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত সংক্ষিপ্ত বিচারে পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড, ১৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা এবং তিনজনকে সাত দিনের কারাদণ্ড দেন। পরে ৫ মার্চ গোয়েন্দা ওয়ারী বিভাগের অভিযানে যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পরী বস্তি এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে উপস্থাপন করা হলে দুইজনকে সাত দিনের কারাদণ্ড, পাঁচজনকে ৫০০ টাকা করে জরিমানা এবং সাতজনকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি বলেন, গত ৮ মার্চ গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে পল্টন থানার জাতীয় ফুটবল স্টেডিয়ামের ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৯ মার্চ গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযানে শাহআলী থানার হযরত শাহ আলী মাজারের পাশে মহিলা কলেজের সামনে এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই দিন পৃথক অভিযানে গোয়েন্দা মতিঝিল বিভাগের সদস্যরা মতিঝিল থানার দৈনিক বাংলা মোড় থেকে বঙ্গভবনগামী যাত্রী ছাউনির সন্নিকটে মতিঝিল আলী ভবনের সামনে এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেন। পরে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ডিএমপির মুখপাত্র বলেন, গত ১০ মার্চ গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে উপস্থাপন করলে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। একই দিন গোয়েন্দা মতিঝিল বিভাগের আরেক অভিযানে সবুজবাগ থানার বাসাবো বৌদ্ধ মন্দিরের পূর্ব পাশের সড়ক এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ১১ মার্চ গোয়েন্দা উত্তরা বিভাগের অভিযানে দক্ষিণখান থানার হাজিক্যাম্প এলাকায় ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই দিন গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে শাহজাহানপুর থানার খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একইদিন গোয়েন্দা লালবাগ বিভাগের অভিযানে চকবাজার থানার বুয়েট সংলগ্ন বকশিবাজার এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত সংক্ষিপ্ত বিচারে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সাতজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া একই দিন গোয়েন্দা রমনা বিভাগের আরেক অভিযানে শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তিনি বলেন, গত ১২ মার্চ গোয়েন্দা তেজগাঁও বিভাগের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় ব্লক রেইড চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত সংক্ষিপ্ত বিচারে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নয়জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেন। একইদিন গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে জাতীয় স্টেডিয়ামের সামনের এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে একইদিনে গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত সংক্ষিপ্ত বিচারে চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

আমার বার্তা/এমই

কাস্টমস কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ফাঁদে ফেলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠ নকল করে ওষুধ বিক্রির

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপে ‘সাব্রিনা ইসলাম’ নামে এক তরুণীর ভুয়া পরিচয়। এরপর ‘এটমিক মার্কেট’ নামের একটি অনলাইন

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তাদের কাছ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

মুখোমুখি আন্ডার ওয়ার্ল্ডের দুই ডন ক্যাপ্টেন ইমন ও পিচ্চি হেলাল

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ