ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিজেদের প্রতীক ছেড়ে নৌকায় ভোট করবেন ইনু-মঞ্জু-মেনন

অনলাইন ডেস্ক:
১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭

আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের নেতাদের নিজেদের দলীয় প্রতীকে আস্থা নেই। এজন্য এবার দলীয় প্রতীক ছেড়ে নৌকা প্রতীকে ভোট করবেন জোটের হেভিওয়েট তিন নেতা হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু ও রাশেদ খান মেনন। এছাড়া আ. লীগ থেকে ছেড়ে দেওয়া বাকি ৩ আসনেও জোটের প্রার্থীরা নৌকা মার্কায় ভোট করবেন।

রোববার (১৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ নিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবারও নিজ দলের প্রতীক মশাল ছেড়ে নৌকা ধরেছেন। একাদশ সংসদের মতো দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোটে লড়বেন তিনি। কুষ্টিয়া-২ আসন থেকে থেকে লড়বেন জোটের এ নেতা।

নিজস্ব প্রতীক ছেড়ে জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকে জাসদ নেতা মোশারফ হোসেনও নৌকা প্রতীকে লড়বেন।

এ ছাড়া, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর আগে জাতীয় পার্টি-জেপির প্রতীক সাইকেল নিয়ে ভোটের মাঠে লড়লেও এবার তিনি নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

নিজেদের প্রতীক হাতুড়ি ছেড়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবারও লড়বেন নৌকা প্রতীকে। নিজস্ব প্রতীক ছেড়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাও রাজশাহী-২ (সদর) আসন থেকে নৌকা প্রতীকে ভোটের মাঠে থাকবেন।

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য ৩২ আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের জন্য ৬টি আসন ছাড় দিয়েছে ক্ষমতাসীনরা। ইতোমধ্যে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটি।

আমার বার্তা/এমই

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। দলটির

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

আগামী ৭ জানুয়ারির নির্বাচন লুটের আর ভোট ডাকাতদের নির্বাচন বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে নির্বাচনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে বিএনপির নেতাকর্মীরাও

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু