ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ফেনী-৩ আসনে বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা 

ফেনী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১

ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবুল বাশার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ সৈকত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মুখোমুখি অবস্থান সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যাহ ও তার স্ত্রী পারভীন আক্তার।

আবুল বাশার যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য। তিনি জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ছেলের মনোনয়নপত্র জমার বিষয়ে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, নির্বাচনে সে আমার সন্তান হিসেবে নয় বরং একজন প্রার্থী হিসেবে লড়বে। এছাড়া দল থেকে ডামি প্রার্থীর কথা বলা হয়েছে। মূলত দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যের ইঙ্গিতেই আমার ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

টানা চতুর্থবারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েও যেন দুশ্চিন্তা কাটছে না আবুল বাশারের। কারণ, আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচন করলে শরিকদের জন্য ছেড়ে দিতে পারে এ আসনটি। ২০১৪ ও ২০১৮ সালে নৌকার মনোনয়ন পেয়েও জোটের রাজনীতির কারণে বাশারকে নির্বাচন থেকে সরে যেতে হয়েছে। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের কাছে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

এ প্রসঙ্গে আবুল বাশার বলেন, জোটবদ্ধ নির্বাচনের বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে স্থানীয়ভাবে জনপ্রিয়তা যার এবং জনগণ যাকে চায় তিনিই নির্বাচন করবেন। এ বিষয়ে আমার কোন শঙ্কা নেই।

এদিকে এ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এক দম্পতি। এ দম্পতি হলেন- সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ এবং তার স্ত্রী জেদ্দা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পারভীন আক্তার।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বলেন, এ আসনে এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।

ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী, জাকের পার্টির প্রার্থী আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট পার্টির মো. আবু নাসের, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রার্থী আজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী তবারক হোসেন, তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নিজাম উদ্দিন, সাংস্কৃতিক মুক্তি জোটের জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী জেডএম কামরুল আনাম এবং আবদুল কাশেম আজাদসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। এর মধ্যে ফেনীর তিনটি আসনে বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে ৪ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। দলটির

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

আগামী ৭ জানুয়ারির নির্বাচন লুটের আর ভোট ডাকাতদের নির্বাচন বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে নির্বাচনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে বিএনপির নেতাকর্মীরাও

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু