ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নিষিদ্ধ সংগঠন বা কোনো গোষ্ঠী যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, দুর্গাপূজায় মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য পালাক্রমে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আজান ও নামাজের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। এজন্য জেলার প্রতিটি পূজামণ্ডপে আজান ও নামাজের সময়সূচি পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময় অনুযায়ী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে এবং ধারণ করা ফুটেজ সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে মোবাইল ফোন বা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখা যেতে পারে। পাশাপাশি অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রতিটি পূজামণ্ডপে উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে।

পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ এবং পূজার ছুটি দুই দিন বাড়ানোর উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। পূজার ছুটিতেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ি উপহার পাঠানোর কথা জানান ইয়াসের খান চৌধুরী। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এই প্রথম।

সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাগজপত্র যাচাই এবং চাওয়ামাত্র অনুমোদনের নথি দেখানোর বিষয়টি নিশ্চিত করতে বলেন তিনি।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালু এবং দ্বিতীয় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনে

দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরুর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বাল্যবিবাহ ৫১ শতাংশ, সভ্য সমাজে এটা অকল্পনীয়: সমাজকল্যাণমন্ত্রী

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর

দুর্গাপূজায় অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

হাসান মাহমুদের হ্যাটট্রিক, ১ রানে ৪ উইকেট হারালো আফগানিস্তান

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

ভিএআরের সিদ্ধান্তে লা লিগায় প্রথমবার ঘটল এমন ঘটনা

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

যুক্তরাষ্ট্রে গুলি করে দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ ৮ জনকে হত্যা