ই-পেপার রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: বাইকসহ ছিনতাইকারী আটক

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৬, ১৩:৩৩

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের কবলে স্কুলশিক্ষিকা রনজিনা পারভিন নিহত হওয়ার ঘটনায় মামলার মোটরসাইকেল-সহ এক একজনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম মো. পনি ওরফে প্যারা পনি। আজ রোববার দুপুরে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গতকাল শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে যান স্কুলশিক্ষিকা রনজিলা। পরে তাঁর মৃত্যু হয়। এরপর র‍্যাব-২ ঘটনার ছায়াতদন্ত শুরু করে একজনকে আটক করতে সক্ষম হয়। মোটরসাইকেলের পেছনে আসনে যে ব্যক্তি বসা ছিলেন তাঁর নাম পনি ওরফে প্যারা পনি। তাঁকেই আটক করেছে র‍্যাব-২। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, এ বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গতকাল ভোরে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন মোসা. রনজিনা পারভীন (৪৫)। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তাঁর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিনা রিকশা থেকে রাস্তায় পড়ে যান।

লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব করবে: আমির খসরু

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যের সঙ্গে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম,

বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া

মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরো উচ্চতায় নিতে চায় সরকার: মঈন খান

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই, ফেলে রাখা হলো তিনটি

লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব করবে: আমির খসরু

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: বাইকসহ ছিনতাইকারী আটক

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরো উচ্চতায় নিতে চায় সরকার: মঈন খান

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন: চ্যালেঞ্জ করে রিট

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন সালাহউদ্দিন আহমদ

২০২৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষাক্রমকে নতুন করে সাজানো হচ্ছে: মাহদী আমিন

সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চলতি বছরেই ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান