ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১৪:১৩

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সরকার গঠনের পর এখন সেই বাস্তবতা মোকাবিলা করতে হচ্ছে।

রোববার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ সমস্যার মুখোমুখি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং বিষয়টি দেখভাল করছেন। জাতির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। সরকার এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করছে। আশা করা হচ্ছে, শিগগিরই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

মৎস্য খাত নিয়ে তিনি বলেন, মাছ নিরাপদ আমিষের অন্যতম উৎস। বর্তমান সরকার নদী ও খাল খননের মাধ্যমে মাছ উৎপাদনের সুযোগ তৈরি করেছে। নদীর পাড়ে গাছের পাশাপাশি বিন্যা ঘাস রোপণ করা হবে।

সারের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের ডিলাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। যারা সার নিয়ে সংকট তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে ডিলার নিয়োগের কথাও জানানো হয়েছে।

এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফ‌রের আগে অনুকূল পরিবেশ তৈ‌রির তা‌গিদ দি‌য়ে‌ছে বাংলা‌দেশ। ঢাকার চাওয়া, মানবতাবিরোধী

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঐতিহাসিক জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের এটিই সবচেয়ে বড় জয়: শান্ত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে চোর সন্দেহে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩