ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

রাজনীতিতে আসাই ভুল হয়েছে! সুইসাইড নোটে আরও যা লিখলেন আশিস বন্দ্যোপাধ্যায়

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১০:৩৮

বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে এক পাতার একটি সুইসাইড নোটও মিলেছে।

সুইসাইড নোটে সাবেক এক বিধায়ক লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের রাজনীতিতে আসা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। আশিস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত।

কোনও দিনই কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেখানেও কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। রাজনৈতিক বাগ্‌বিতণ্ডা হয়েছে। কখনও শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারাজীবন এক পয়সাও কোনো কাজের বিনিময়ে নিইনি।’

চিঠিতে লিখেছেন, ‘টিআরডিএ-তে জেনারেল মিটিং ছাড়া আর কোনও দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনও দিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান (ম্যালাইন) করার জন্য যা সব করা হল, তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি। ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যে থাক।’

শিক্ষকতার সঙ্গে যুক্ত আশিস ছাত্রছাত্রীদেরও স্মরণ করে প্রবীণ নেতা লিখেছেন, সারা জীবন শিক্ষকতা করেছি। কোনও দিন ক্লাস ফাঁকি দিইনি। স্পেশাল ক্লাস নিয়েছি। ছাত্রদের অনেককে বিনা পয়সায় পড়িয়েছি। ওদের প্রচুর ভালবাসা পেয়েছি। এর পর পরিবারের সদস্যদের নাম করে করে তাঁদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন আশিস।

শেষে লিখেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। চিঠিতে রাজনীতিতে যুক্ত কারও নাম উল্লেখ করেননি আশিস। সরাসরি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি। কে বা কারা তাঁকে অপমান করার চেষ্টা করেছেন, তা-ও খোলসা করেননি।

আশিস বন্দ্যোপাধ্যায় ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। পাঁচবারের বিধায়ক এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায়ও একাধিকবার দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর অটোমোবাইল রিং রোড (MKAD)–এর কাছে ড্রোন হামলায়

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১ জন

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে নেতাকর্মীদের ঢল

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়

রাজনীতিতে আসাই ভুল হয়েছে! সুইসাইড নোটে আরও যা লিখলেন আশিস বন্দ্যোপাধ্যায়

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১ জন

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৪ জনের মৃত্যু

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

১৬ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন