ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

আমার বার্তা অনলাইন:
১৫ আগস্ট ২০২৬, ১২:০৫

গত কাল ১৪ আগস্ট শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের পুলিশ বিষয়ক মন্ত্রী মীর জিয়াউল্লাহ লানগোভের গাড়িবহরে বন্দুক হামলা হয়েছে। এতে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।

বেলুচিস্তান রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে জানিয়েছেন, শুক্রবার রাজধানী কোয়েটা থেকে কালাতের উদ্দেশে রওনা হয়েছিল মুখ্যমন্ত্রী জিয়াউল্লাহ লানগোভের গাড়িবহর। যাত্রা পথে মাসটাঙ জেলার খাদ কোচা এলাকা আসার পর হঠাৎ বন্দুক হামলা হয় তার গাড়িবহরকে লক্ষ্য করে। এতে ৩ পুলিশ সদস্যসহ মোট ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন, তবে মুখ্যমন্ত্রী অক্ষত আছেন।

আহত ৩ পুলিশ সদস্যসহ ৬ জনকে প্রথমে মাসটাঙের নাওয়াব রাইসানি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. সানা জানিয়েছন, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় বেলুচিস্তানের রাজ্য পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান। ওই বছর থেকেই বেলুচিস্তানে স্বাধীনতা সংগ্রাম শুরু হয় এবং পাকিস্তান শুরু থেকেই অত্যন্ত কঠোর পন্থায় এ সংগ্রাম দমন করে আসছে। সম্প্রতি ১১ আগস্টকে বেলুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছে স্বাধীনতাকামী দল ও রাজনৈতিক গোষ্ঠীগুলো।

বেলুচিস্তানভিত্তিক রাজনৈতিক দল বেলুচিস্তান আওয়ামী পার্টির পার্টির নেতা মীর জিয়াউল্লাহ লানগোভ গত মার্চে রাজ্যের পুলিশ বিষয়ক মন্ত্রীর পদে আসীন হয়েছেন।

সূত্র : ডন

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত শতবর্ষী মসজিদ ভেঙে ফেলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ১০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে