ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ভিসা যাচাইয়ের খবর শুনেই গোপনে বিমানবন্দর ছাড়লেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১০:৪৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ৭১ যাত্রী রহস্যজনকভাবে বিমানবন্দর ত্যাগ করেছেন। বোর্ডিং পাস সংগ্রহ ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও তাঁরা শেষ পর্যন্ত বিমানে ওঠেননি। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও ভিসা যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশের ঢাকা-কুয়ালালামপুর রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। তবে নির্ধারিত সময় রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ৭৬ জন যাত্রীকে রেখেই ঢাকা ছাড়ে।

সূত্র জানায়, বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর পাসপোর্ট ও ই-ভিসার তথ্যের মধ্যে অসংগতি ধরা পড়ে। যাচাইয়ে তাঁদের ভিসা জাল বলে সন্দেহ হওয়ায় ওই পাঁচজনকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এ খবর ছড়িয়ে পড়ার পর একই গ্রুপের আরও ৭১ যাত্রী একে একে বিমানবন্দর ত্যাগ করেন। শেষ পর্যন্ত তাঁদের কেউই বিমানে আর ওঠেননি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই ৭৬ জনের সবাই টুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে অবস্থান করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র বলছে, যাত্রীদের ভিসা যথাযথভাবে যাচাই না করেই এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়। পরে তাঁরা ইমিগ্রেশনও অতিক্রম করেন। কিন্তু বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বলে শনাক্ত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে তাঁদের ভিসা নিয়ে জটিলতা রয়েছে বলে জানা যায়। এর কিছুক্ষণের মধ্যেই লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি।

তবে বিমানবন্দরের আরেকটি সূত্র জানিয়েছে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে কয়েকজন যাত্রীকে ইমিগ্রেশন পুলিশ আগেই অফলোড করেছিল। তাঁদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাঁদের বিদেশযাত্রা স্থগিত করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তের প্রস্তুতি চলছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

আমার বার্তা /জেএইচ

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

রাষ্ট্রের অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রিধারী প্রায় ২০ হাজার প্রশিক্ষিত জনবল দীর্ঘদিন ধরে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের

‘সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো.

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ধাক্কা আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল-পর্তুগাল?

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে: ডেপুটি স্পিকার

‘সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

নরওয়ে ম্যাচের আগে বড় সুখবর পেল ব্রাজিল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

ভিসা যাচাইয়ের খবর শুনেই গোপনে বিমানবন্দর ছাড়লেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য: মেদভেদেভ

খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার

এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পরিপূর্ণ চত্বর