ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১১:২০

অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার থেকে এ মহড়া চালানো হয়েছে। রোববার (৫ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া নতুন পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এ পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম শুক্রবার কাং কন ডেস্ট্রয়ার থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তিনি আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে দেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে জলে নামানোর সময় কাং কন নামের এ ডেস্ট্রয়ারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এর প্রায় এক মাস পর, গত বছরের জুনে পিয়ংইয়ং ডেস্ট্রয়ারটির উদ্বোধন করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সিউল ও ওয়াশিংটন বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ করছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধে ডেস্ট্রয়ারে থাকা বিভিন্ন ধরনের অস্ত্রব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই ও নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সর্বশেষ এ পরীক্ষা চালানো হয়েছে। দেশের যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করতে প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিম।

সূত্র: আনাদোলু এজেন্সি

আমার বার্তা /জেএইচ

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা আগের

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জুলাই) তেহরানের

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য: মেদভেদেভ

  রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালি ইরানের জন্য এমন এক কৌশলগত সম্পদ,

খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসলে নেমে নিখোঁজ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ধাক্কা আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল-পর্তুগাল?

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে: ডেপুটি স্পিকার

‘সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

নরওয়ে ম্যাচের আগে বড় সুখবর পেল ব্রাজিল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

ভিসা যাচাইয়ের খবর শুনেই গোপনে বিমানবন্দর ছাড়লেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য: মেদভেদেভ

খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ডোনাল্ড ট্রাম্প