ই-পেপার বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় র‍্যাব-৩’র বিশেষ টহল জোরদার

আমার বার্তা অনলাইন
২৭ মে ২০২৬, ১০:০৬

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকার ফাঁকা বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-৩। ঈদের ছুটিতে নগরীর অধিকাংশ আবাসিক এলাকা জনশূন্য হয়ে পড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিন-রাত ২৪ ঘণ্টা মোটরসাইকেল টহল, চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। জাতীয় ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানেও নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব সক্রিয় ভূমিকা পালন করে থাকে।

র‍্যাব-৩ জানায়, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকায় সংঘবদ্ধ চোর ও ডাকাত চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতিতে মোটরসাইকেল টহল (Motorcycle Patrol) গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করছে। কারণ বড় টহল গাড়ি বা পিকআপ ভ্যান ঢাকার সরু গলি কিংবা পকেট রোডে সহজে প্রবেশ করতে না পারলেও মোটরসাইকেল টহল দ্রুত ও সহজে যেকোনো এলাকায় পৌঁছাতে সক্ষম।

বিশেষ করে গভীর রাতেও দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল টহল অব্যাহত রাখা হয়েছে, যাতে কোনো অপরাধী চক্র চুরি বা ডাকাতির ঘটনা ঘটাতে না পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

র‍্যাব-৩ আরও জানায়, রাজধানীর ফাঁকা এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রম চলমান থাকবে।

এআই ট্রাফিক জরিমানাকে অস্ত্র বানিয়েছে সাইবার প্রতারকরা!

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ক্যামেরা। এসব ক্যামেরার

সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে ঈদে বাড়ি ফেরা মানুষ

পবিত্র ঈদুল আজহা আগামীকাল (২৮ মে) উদযাপিত হবে সারা দেশে। ঈদের আনন্দ পরিবার আর আত্মীয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্নি। বুধবার (২৭ মে) নেপালের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

এআই ট্রাফিক জরিমানাকে অস্ত্র বানিয়েছে সাইবার প্রতারকরা!

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে ঈদে বাড়ি ফেরা মানুষ

ঈদুল আজহার দিন পূর্ণ সওয়াব লাভের আমল

ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ থামানো যে কারণে কঠিন

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলো‌মিটার যানজট

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় র‍্যাব-৩’র বিশেষ টহল জোরদার

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩১ জন নিহত

২৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

বিক্রি বাড়লেও ‘বাজার ভালো না’ বলছেন বিক্রেতারা

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন

ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র