ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১৫:০৮

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

একইসঙ্গে তিনি বলেছেন, ভারতে যা-ই ঘটুক না কেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার সহ্য করা হবে না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিলেও এ ধরনের ঘটনা মেনে নেবেন না বলেও জানান তিনি।

সোমবার (১১ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত বিশাল দেশ। উনাদের আমি শ্রদ্ধা করি এই জন্য, যেহেতু উনাদের দেশে গণতন্ত্রটাকে উনারা খুব লালন করেন। এইজন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করবো উনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের উনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়।

"তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে—ভারতে কী ঘটছে এটা বড় জিনিস নয়—বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুর ওপরে, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-অবিচার জুলুম নির্যাতন সহ্য করবো না, ইনশাআল্লাহ।"

পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে মুসলমানদের ওপর, সেটা নিয়ে আপনারা কোনো কথা বলবেন কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবশ্যই আমরা চেষ্টা করবো। আমরা আমাদের সরকার প্রধান যিনি আছেন, উনি অবশ্যই চিন্তা করতেছেন—এই ব্যাপারে উনি অবশ্যই উনার পক্ষ থেকে ওই কথা বলবেন।

বিশ্ব ইজতেমা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, উনারা কী চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার শরীরের একটা অংশে যদি আঘাত লাগে তুমি যেমনটা অনুভব করো সারা শরীরে, আমার মুসলমান ভাইদের মধ্যে কেউ যদি যেকোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে তুমি তেমনটা অনুভব করো—এইভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনারা যদি না বুঝেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে বিভক্তি চান নাই। উনি এই ব্যাপারে সারাজিন্দেগি পরিশ্রম করে গেছেন, মুসলমানদের এক রাখার জন্য। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্য, আল্লাহর হুকুমে চলার জন্য। আর আমরা কথায় কথায় বলি হজের পরে এটা। হজের সঙ্গে এটার তুলনা দেওয়া ঠিক নয়। হজ এটা আল্লাহর হুকুম। হজ হলো যাদের ওপর ফরজ তারা করতেই হবে। হজের সঙ্গে এটার কোনো তুলনা হয় না।

মন্ত্রী বলেন, এখানে দুই পক্ষ যদি মিলে চলে আমি খুব খুশি হবো। আগের মতো অবস্থানে যদি চলে আমি খুব খুশি হবো। এটা উনাদের সিদ্ধান্ত নিতে হবে উনারা কী করবেন। কারণ একটা জিনিস হলো কী, একজনকে জোর করে রাজি করানো যায়? জোর করে রাজি করানো যায় না। উদ্দেশ্য ভালো থাকলে তখন সম্ভব হয়। এখানে এক পক্ষ আরেক পক্ষকে সহ্য করতে পারতেছে না। আল্লাহ পাক উনাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিক। আল্লাহ উনাদেরকে মিলার ব্যবস্থা করে দিক এবং একটা সুন্দর আগের মতো অবস্থানে থেকে উনারা যেন তাবলীগের কাজগুলো করতে পারে।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

আমার বার্তা/এমই

তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই এত কাজ করছেন, অনেকের সহ্য হচ্ছে না: মন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, অনেকে সহ্য করতে পারছে না যে তারেক রহমান

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি, সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান, অভিজ্ঞতা ও সর্বোত্তম

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

নিরাপদ পানির ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও রাজধানীর বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সরকার ৯২০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই এত কাজ করছেন, অনেকের সহ্য হচ্ছে না: মন্ত্রী

প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইসরাফিল রতন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সন্ধ্যার মধ্যেই ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

সাম্প্রদায়িক সম্প্রীতি কঠোরভাবে বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী

নেইমারের গোল, তিন ম্যাচ পর জিতল সান্তোস

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান