ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মুক্তি পাচ্ছে দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৭:০৮

১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠিত হলো সিরিজটির ভার্টিক্যাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। এটি অ্যাডকম লিমিটেডের ৩৬০° ফুল-সার্ভিস কনটেন্ট-ড্রিভেন প্রজেক্ট। গ্লো অ্যান্ড লাভলী নিবেদিত সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। অভিনয়ে সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি, কামরুজ্জামান তপু প্রমুখ। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে আছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই।

১৫ পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য তিন মিনিট। নির্মাতা মিরাজ হোসেন বলেন, ‘ছোট পরিসরে গল্প বলার এই নতুন প্রয়াস বর্তমান দর্শকের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিনোদন জগতে এক সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ।’

সিলভার সাদিয়ার গল্পে উঠে এসেছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসা পড়ুয়া এক তরুণীর জীবন, যার ভেতরে গোপনে বেড়ে উঠেছিল গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে নিজের একটি দর্শকগোষ্ঠী তৈরি করে। কিন্তু সেই গোপন সত্য একসময় বাবার সামনে প্রকাশ পেলে বাধে বিপত্তি। পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প জড়িয়ে যায় একসঙ্গে।

সাদিয়া চরিত্রের অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘নিঃসন্দেহে এটা দারুণ উদ্যোগ। ছোট ছোট পর্বে, সুন্দর একটি গল্প বলার নতুন অভিজ্ঞতা। ভীষণ ভালো লাগছে এমন একটি সিরিজে অভিনয় করতে পেরে।’

প্রযোজক নাজিম ফারহান চৌধুরী বলেন, ‘সময়ের চাহিদার কারণেই বদলে যাচ্ছে গল্প বলার ধরন। নাটক, ফিল্ম এখন পর্দা থেকে হাতের মুঠোয় চলে এসেছে। মায়ের দোয়া স্টুডিওস প্রযোজিত এই সিরিজটির মাধ্যমে আমরা ভার্টিক্যাল স্টোরিটেলিংয়ের এক নতুন জগতে পা রাখছি, যেখানে সাহস, আবেগ আর নতুন ভাবনার জায়গা তৈরি হয়েছে।’

সহপ্রযোজক ও সিরিজটির ক্রিয়েটর পুলক অনিল বলেন, ‘নতুন একটি ধারণা নিয়ে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জ এসেছে। সেই চ্যালেঞ্জকে জয় করেই আমরা নতুন এক সম্ভাবনার শুরু করছি।’

আমার বার্তা/এমই

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম

হলিউডে অভিষেক হলো দিশা পাটানির

আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া

মাতৃত্ব কোনো লুকোচুরির বিষয় নয়— বললেন অপু বিশ্বাস

আজ বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর। প্রতিবছর মে মাসের দ্বিতীয়

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

আজ বিশ্ব মা দিবস। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই