ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ এর নির্বাচন মনিটর করা শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা কন্ট্রোল রুমটা ভিজিট করতে আসলাম। আমরা আসন দুইটিতে ড্রোন থেকে আরম্ভ করে এভরিথিং ইউজ করছি। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া খারাপ না হয়, সেটাতে আমরা জোর দিয়েছি। সুন্দরভাবে ও স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সেজন্য সব ধরণের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি।

তিনি বলেন, শেরপুরটা বর্ডারিং এলাকা। ওখানে আর্মিকে বর্ডার থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা ওখানে ডেপ্লয়মেন্ট অফ বিজিবিটা বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি, র‍্যাবকে ইউজ করছি, তারপর আনসার, পুলিশ উনারাতো আছেনই।

শেরপুর ও বগুড়ার নির্বাচনের পরিস্থিতি জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, সকাল সাড়ে সাতটার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। মানুষ নির্বিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। বাই-ইলেকশনে সাধারণত একটা টেনডেন্সি থাকে ভোটার টার্ন আউট কম হওয়ার। তারপরেও দেখা যাক কি হয়। তবে মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে।

এ সময় চট্টগ্রামের দুইটা আসনের ফলাফল এখন কোন অবস্থায় আছে জানতে চাইলে তিনি বলেন, এটা আদালতের সাব-জুডিস ম্যাটার। এগুলো আদালত সিদ্ধান্ত যখন যেরকম দেয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ওটা আদালতের ব্যাপার, আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই।

বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে ৩টি চিঠি দিয়েছিল। ইসি কি ওই চিঠির আলোকে এগুচ্ছে নাকি নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে জানতে চাইলে তিনি আরও বলেন, এখন এটা নিয়ে কথা বলতে চাই না। এ বিষয়ে সরকারের সাথে বসতে হবে। অনেক আলাপ-আলোচনা করতে হবে। আইন-কানুন আছে, এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে এগুলো পাস করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা সরকারের সাথে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাব।

সংসদে দুই দলই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করছেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এগুলো এখন অপ্রাসঙ্গিক। আজকের ভোটের সাথে এটার সম্পর্ক নেই। আর এগুলো নিয়ে মামলা হয়েছে। এগুলো এখন সাব-জুডিস ম্যাটার। এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পার্লামেন্টের আলোচনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সংসদে নোয়াখালী-৬

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী