ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৮:১৫
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

আবারও এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের দীর্ঘসূত্রিতা নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে দুই পাবলিক পরীক্ষার সময় নিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতা; বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।

এ বিষয়ে কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। গত ২৫ মার্চ মন্ত্রণালয়ের এক সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভবিষ্যতে বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই দিন শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণির ক্লাস শেষ করে তার পরবর্তী বছর এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পায় এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। এর ফলে ওই শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় দুইবছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়।

এই বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি। এই প্রেক্ষিত্রে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমার বার্তা/এমই

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

বিগত ২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।  রোববার (২৯ মার্চ) বেলা

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম।

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত রেখে ধ্বংস করার মূল হোতা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী