ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী

আমার বার্তা অনলাইন:
০৮ মার্চ ২০২৬, ১৫:০১
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জন নারী। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

খালেদা জিয়ার পক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়।

এই বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন: ১.‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার ২. ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন ৩. ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর ৪. ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম ৫.‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও দৃঢ় মনোবলের স্বীকৃতি হিসেবে এসব নারীকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চালু থাকা এ পুরস্কার কর্মসূচি দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। একই সঙ্গে এমন স্বীকৃতি নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমার বার্তা/এমই

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের

মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন: ধর্মমন্ত্রী

আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল

৬ হাজার চালক নেবে দুবাই, অভিবাসন খরচ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ

চল‌তি বছর বাংলা‌দেশ থে‌কে নতুন ক‌রে ৬ হাজার ড্রাইভার নি‌য়ো‌গের আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে দুবাইয়ের এক‌টি

শ্রম আইন না মেনে কেউ গণমাধ্যমের মালিক হতে পারে না: তথ্যমন্ত্রী

যারা শুধু রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দেওয়া বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করেছেন, তাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজার ছাড়াল, ৬ শিশুর মৃত্যু

নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন: ধর্মমন্ত্রী

ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় কাঁপল মস্কো, নিহত ৩

ঠাকুরগাঁওয়ে কনস্টেবলকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫, এজাহারে ভিন্নতা

‘বিয়ের চাপ দেওয়ায় মা ও মেয়েকে হত্যা করে পরকীয়া প্রেমিক উজ্জল’

পরাশক্তিদের ভিড়ে প্রথম জয়ের খোঁজে ৯ দেশ

৬ হাজার চালক নেবে দুবাই, অভিবাসন খরচ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ

শ্রম আইন না মেনে কেউ গণমাধ্যমের মালিক হতে পারে না: তথ্যমন্ত্রী

বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকারের সিদ্ধান্তে জঙ্গল-সলিমপুরে হচ্ছে দুটি পুলিশ একাডেমি: এসপি মাসুদ

বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৭

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ কর‌ল মিসর

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনে তালা