ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন শেভেনিং-কমনওয়েলথ স্কলাররা: সারাহ কুক

আমার বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪

যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে দেশে ফেরা বাংলাদেশের শেভেনিং ও কমনওয়েলথ স্কলাররা আগামী দিনে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি বলেন, এই স্কলারশিপ কর্মসূচি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সুদৃঢ় অংশীদারত্বেরই এক অনন্য প্রতিফলন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে স্কলারদের সম্মানে আয়োজিত ‘ওয়েলকাম হোম রিসেপশন’ বা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপ কর্মসূচিগুলো দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করেছে বলে তিনি মন্তব্য করেন।

হাইকমিশনার সারাহ কুক তার বক্তব্যে আরও বলেন, বিশ্বমানের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এসব মেধাবী স্কলার বাংলাদেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, স্কলারদের একাডেমিক সাফল্য ও শেখার প্রতি অঙ্গীকার বাংলাদেশের অগ্রগতিতে বাস্তব ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করেছে। কমনওয়েলথ ও শেভেনিং নেটওয়ার্কের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা আরও সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।

এবারের অনুষ্ঠানে মোট ৪০ জন কমনওয়েলথ এবং ২২ জন শেভেনিং গ্র্যাজুয়েটকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশে ফেরা স্কলারদের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোজ এবং শেভেনিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট অ্যালামনাইরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আমার বার্তা/জেইচ

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নানাবিধ পদক্ষেপ সম্পর্কে জেনেছেন

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সম্মানী ভাতার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের

পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই জালেমদের দল বলছে তারা সৎ শাসন করবে: তারেক রহমান

২০ বছর পর বরিশালে জনসভা মঞ্চে তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান

সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ট্রাক, চালক আহত

দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন শেভেনিং-কমনওয়েলথ স্কলাররা: সারাহ কুক

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

জেন্টলম্যানস গেম থেকে মাফিয়াতন্ত্র: ক্রিকেটে ভারতের অঘোষিত স্বৈরতন্ত্র

লাটভিয়ার একাধিক নেতার সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনা

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’

১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির