ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে: আদিলুর রহমান

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৪০

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে আহ্বান জানিয়েছে যেন জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে গণভোটে ‘হ্যা’ রায় আসে।

তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, না হলে বাংলাদেশে পরিবর্তন আসতো না। সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে বলে তারা ‘হ্যা’-এর পক্ষে অবস্থান নিয়েছে, যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজারে শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা জনগণের অধিকারের পক্ষে, যারা চায় না আর কখনো আয়নাঘর, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফিরে আসুক তারা ‘হ্যা’-এর পক্ষে থাকবে।

জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের ৪৫ থেকে ৫০ লাখ তৈরি পোশাক ও অন্যান্য খাতের

আইএলওর গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কাম্য: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, শ্রমের আন্তর্জাতিক মানদণ্ড এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন সোমবার, উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির

আগামীকাল সোমবার (১৬ মার্চ) ৫৪ জেলায় কাল আনুষ্ঠানিক শুরু খাল খনন কার্যক্রম। এ উপলক্ষ্যে দিনাজপুরে

জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে

জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবি

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

আইএলওর গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কাম্য: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন

প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন সোমবার, উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির

জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় আছে: শিক্ষামন্ত্রী

আ.লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে: প্রতিমন্ত্রী

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

ঈদ সামনে, তবু দরিদ্র মানুষের কষ্টের গল্প

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

খালখনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নবীনগরে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষ সহ ৪ জনকে কুপিয়ে জখম

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার