ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সমাজে ভিন্ন মতের বৈচিত্র জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ: নুরুল কবীর

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১২:৩২

সম্পাদক পরিষদ সভাপতি ও নিউ এইজ সম্পাদক নুরুল কবীর বলেছেন, সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্ন ভিন্নভাবে মানুষ কথা বলবে– এই বৈচিত্র জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইটা মনে রেখে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। আমরা আশা করি, আপনাদের যা যা চিন্তা, যা ভাবনা সেগুলো একসঙ্গে করে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারবো।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত গণমাধ্যম সম্মিলনে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।

নুরুল কবীর বলেন, নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে, তেমনই গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে। সংবাদপত্র অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠান এগুলো কেবলমাত্র ২০০-৫০০-১০০০ সাংবাদিকের মনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার একমাত্র হাতিয়ার নয়। এগুলো যদি সচল না থাকে, সক্রিয় না থাকে, এগুলো যদি উচ্চকণ্ঠ না হতে পারে, তবে গোটা সমাজের মধ্যে নানা ধরনের অধিকার ব্যহত হতে বাধ্য। যেকোনও দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে।

নুরুল কবীর বলেন, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার যে উৎক্রমণকাল, যে ট্রানজিশন, সে ট্রানজিশনের মধ্য দিয়ে যখন যাচ্ছি, এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গপ্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য, যখন লড়াই হচ্ছে তখন এই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হচ্ছে। এই আক্রমণে জুলাই যুদ্ধের নাম নিয়ে জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে, তার সব প্রমাণ আমাদের হাতে কাছে। আমরা পরিষ্কারভাবে জানি, এই ঘটনার মধ্যে যারা ছিলেন তারা জুলাইয়ের যে মৌলিক চেতনা, জুলাইয়ের যে গণতান্ত্রিক চেতনা, আর সেই জুলাইকে ব্যবহার করে সেই চেতনাকে ধ্বংস করবার চেষ্টায় লিপ্ত রয়েছেন। ফলে এরকম একটা সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের সঙ্গবদ্ধতা দরকার। প্রত্যেকের সচেতন সংগ্রামের মধ্যে শামিল হওয়া দরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের একটি অনুরোধ পেয়েছে

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি