ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে প্রচারণা নয়, থাকবে না তোরণ

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

আসন্ন জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় কোনো গেট বা তোরণ নির্মাণ করা যাবে না। চলাচলের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে এমন কিছুও করা যাবে না।

সবার জন্য সমান সুযোগ নিশ্চিতসহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

আচরণবিধি মালায় খসড়া প্রস্তাবে দেখা গেছে, দেওয়ালে লিখে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কালি বা রং দিয়ে বা অন্য কোনোভাবে দেওয়াল ছাড়াও কোনো দালান, বাড়ি বা ঘরের ছাদ, সেতু, সড়ক দ্বীপ, রোড ডিভাইডার, যানবাহন বা অন্য কোনো স্থাপনায় প্রচারণামূলক কোনো লিখন বা অঙ্কন করা যাবে না।

প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার সংক্রান্ত বাধা-নিষেধ রয়েছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। গেট বা তোরণ নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা নিষেধ রয়েছে।

কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এগুলো নির্মাণ করতে পারবে না। নির্বাচনী প্রচারণার জন্য ৪০০ বর্গফুটের অধিক স্থান নিয়ে কোন প্যান্ডেল তৈরি করা যাবে না। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদ্যুতের সাহায্যে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না। কোনো সড়ক কিংবা জনগণের চলাচল ও সাধারণ ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন নয়।

একজন প্রার্থী দলীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্বিশেষে প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একটি এবং প্রতিটি পৌরসভা বা সিটি করপোরেশন এলাকার প্রতি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে না।

প্রচারণামূলক কোনো বক্তব্য বা কোনো শার্ট, জ্যাকেট, ফতুয়া, ক্যাপ ইত্যাদি ব্যবহার করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনরূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনরূপ উপঢৌকন দেওয়া যাবে না। বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বাধা-নিষেধ রয়েছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকারের স্থায়ী বা অস্থায়ী বিলবোর্ড ভূমি বা অন্য কোন কাঠামো বা বৃক্ষ ইত্যাদিতে স্থাপন বা ব্যবহার করা যাবে না।

আমার বার্তা/এমই

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য সাইয়্যেদ বদর বিন হামাদ আল

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

চলমান তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য জাতীয় সংসদে

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

সারাদেশে বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে বলে

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

জ্বালানিসংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা বলছে, আজ বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা