ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক:
২৬ জানুয়ারি ২০২৫, ১১:২৪

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে। দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন। আর গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে।

পুতুলের দুর্নীতির বিষয়ে যে সারসংক্ষেপে বলা হয়েছে, যোগ্যতা না থাকলেও মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা। কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরেও সফরসঙ্গী করেছেন তিনি।

সায়মা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব অভিজ্ঞতা, যোগ্যতা উল্লেখ করা হয়েছে, তা কেবলই কাগুজে ও ফরমায়েশি বলে দুদকের তৈরি করা সারসংক্ষেপে বলা হয়েছে।

দুদকের নথিতে বলা হয়েছে, পুতুলের অযোগ্যতাকে ধামাচাপা দিতে ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সাথে করে ভারত নিয়ে যান।

একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সম্মেলন উপলক্ষে ২০২৩ সালের ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অর্থ অপচয় করে শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল দিল্লিতে অবস্থান করেন।

সায়মা ওয়াজেদ পুতুল দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার মায়ের রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হয়েছিলেন বলেও দুদকের নথিতে উঠে এসেছে।

আমার বার্তা/জেএইচ

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, আমরা

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

মধুপুরে কুচিয়া খাল খননের উদ্বোধন

পার্বত্য এলাকায় বৈশাখের অনুষ্ঠানে বিদেশিদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক সরকার

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সায়েদাবাদে ৫০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করেছে ডিএসসিসি

ঢাকার দুই পেট্রোল পাম্পে পরীক্ষামূলক চালু হচ্ছে অ্যাপে তেল বিক্রি

প্রাকৃতিক গ্যাসকূপ খননে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে রদবদল