ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রকাশ

অনলাইন ডেস্ক:
১৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৮
আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশিকা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক ও নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতা (প্রবেশ পর্যায়ের পদ) ব্যতীত অন্যান্য পদে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। এই নিয়োগে প্রতিষ্ঠানভেদে পদ্ধতিগত ভিন্নতা রয়েছে। এসব পদে নিয়োগ কার্যক্রমে অভিন্নতা ও স্বচ্ছতা আনতে এ নির্দেশমালা জারি করা হলো।

শূন্য পদের চাহিদা নিরূপণ অনুসরণীয় নির্দেশমালা

ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২১’ এবং এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী যথাযথভাবে যাচাই পূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য/নবসৃষ্ট পদের প্রাপ্যতা নিরূপণ করবে। শূন্যপদের ধরণ (কাঠামোভুক্ত / সৃষ্ট/অননুমোদিত সৃষ্ট / খন্ডকালীন/চুক্তিভিত্তিক) উল্লেখপূর্বক শূন্যপদের বিবরণী প্রণয়ন করবে। প্রতিষ্ঠানের নিয়মিত গভর্নিং বডি/ব্যবস্থাপনা কমিটি বিদ্যমান না থাকলে শিক্ষক-কর্মচারী নিয়োগের পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

প্রাপ্যতাবিহীন পদে নিয়োগ করা যাবে না। প্রাপ্যতাবিহীন পদে কোন শিক্ষক/কর্মচারী নিয়োগ করা হলে তার সমুদয় দায়ভার নিয়োগকার্যের সঙ্গে নিয়োজিত সকলের ওপর ব্যক্তিগতভাবে বর্তাবে। নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীর শতভাগ বেতন-ভাতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বহন করতে হবে।

প্রাপ্যতাবিহীন পদে নিয়োগকৃত কোন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করা যাবে না। এরূপ প্রস্তাব প্রেরণ করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও কমিটির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাপ্যতাবিহীন পদে নিয়োগের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর প্রতিনিধি মনোনয়ন চেয়ে আবেদন করা যাবে না।

শূন্য পদ পূরণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান

শূন্য পদে নিয়োগ প্রদানের জন্য বহুল প্রচারিত দুটি দৈনিক পত্রিকায় (১টি জাতীয় পত্রিকা এবং ১টি স্থানীয় পত্রিকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সম্ভাব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তির ব্যাপক প্রচার করতে হবে।

‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১’ ও এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শূন্যপদের ধরন (এমপিও নাকি নন এমপিও পদ), সংখ্যা, বিষয়, আবেদন ফি, প্রত্যেক পদের জন্য নিয়োগ যোগ্যতার আবশ্যকীয় শর্তাবলী, বেতন গ্রেড, আবেদন দাখিলের নিয়ম এবং আবেদন দাখিলের সর্বশেষ তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকতে হবে।

প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই

প্রাপ্ত আবেদনের সংক্ষিপ্ত তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড/ওয়েব সাইট-এ প্রকাশ করতে হবে।

প্রাপ্ত আবেদন পত্র যাচাই বাছাইয়ের নিমিত্ত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির কর্তৃক রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে হতে তিন সদস্যের একটি ‘আবেদন পত্র যাচাই-বাছাই কমিটি’ গঠন করতে হবে। উক্ত কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এবং এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী প্রত্যেকটি পদের জন্য নিয়োগ যোগ্যতার শর্তাবলী ও প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করে বৈধ আবেদনকারির তালিকা প্রণয়ন করবে।

প্রাপ্ত আবেদন ও বৈধ আবেদন এর তালিকা জেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে অবহিত করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জনবল কাঠামো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল এ কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২১ এর পরবর্তী কোন সংশোধনী থাকলে তা যথাযথভাবে অনুসরণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নিয়োগ কমিটির সদস্য সচিব ব্যবস্থা নিবেন।

পরীক্ষা কক্ষের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিত তালিকায় এবং পরীক্ষার উত্তরপত্রে দায়িত্বরত কর্মকর্তার ইনডেক্স নম্বরসহ স্বাক্ষর থাকতে হবে।

আমার বার্তা/জেএইচ

ঢাবিতে শেখ হাসিনার ছবি পুনরায় এঁকে গণ জুতা নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত ‘ঘৃণাস্তম্ভে’

অপ্রয়োজনীয় খরচ এড়াতে বই উৎসব বাতিল, অনলাইনে উদ্বোধন

বিনামূল্যে বছরের শুরুতে বই দেওয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। বিগত ১৫ বছর বছরের

বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা

নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাশের হার ৮৫.২৫ শতাংশ

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত ৩য় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার