ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে শেখ হাসিনার ছবি পুনরায় এঁকে গণ জুতা নিক্ষেপ

আমার বার্তা অনলাইন:
৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে কয়েকটি ছাত্র সংগঠন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করে তারা। এরা আগে শনিবার রাতে, টিএসসির মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার চুন-কালি মাখানো ব্যঙ্গ গ্রাফিতির একাংশ মুছে ফেলে সিটি করপোরেশন কর্মীরা।

হাসিনার গ্রাফিতি মুছে ফেলার সময় শিক্ষার্থীরা বাধা দিলে তারা কাজ বন্ধ করে দেয়।

পরবর্তীতে রাতেই শেখ হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আরেকটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন।

পরে সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর মেট্রোরেলে পিলারে আঁকা ছবিতে জুতা, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ মানুষ। মেট্রোরেলে শেখ হাসিনার ছবি সম্বলিত পিলারটিকে ‘ঘৃণাস্তম্ভ’ নাম দেওয়া হয়।

আমার বার্তা/এমই

অপ্রয়োজনীয় খরচ এড়াতে বই উৎসব বাতিল, অনলাইনে উদ্বোধন

বিনামূল্যে বছরের শুরুতে বই দেওয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। বিগত ১৫ বছর বছরের

বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা

নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাশের হার ৮৫.২৫ শতাংশ

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত ৩য় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ডেন্টালে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন

বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়