ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

পেঁয়াজের রস কি আসলেই চুল পড়া বন্ধ করে

আমার বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯

যাদের অকালে মাথার চুল ঝরে যেতে শুরু করে, তারাই শুধু জানেন এর কষ্ট। চুল পড়া বন্ধ করতে আপনিও নিশ্চয় নানার রকম উপদেশ শুনেছেন। কেউ বলেন প্রাকৃতির উপাদানের কথা, কেউ আবার বলেন উচ্চমূল্যের কেমিক্যাল ট্রিটমেন্টের কথা। কোনটা ছেড়ে কোনটা বিশ্বাস করবেন?

ত্বকের বা চুলের বিশেষ কোনো সমস্যায় নির্দিষ্ট চিকিৎসা নিতে হতেই পারে। তবে দীর্ঘমেয়াদী ফল পেতে শুরুতে প্রাকৃতিক উপায়ে চেষ্টা করে দেখাই সবচেয়ে নিরাপদ। এমনই একটি উপাদান হলো পেঁয়াজের রস।

আপনি যদি চুল পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন, তাহলে নিশ্চয় এই উপাদানের জাদুকরী প্রভাব নিয়ে শুনেছেন বহুবার। তবে সত্যিই কি এই রস কাজ করে?

>> পেঁয়াজে আছে সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে এবং নতুন চুল গজাতে সাহায্য করতে পারে।

>> ২০০২ সালে জার্নাল অব ডার্মাটোলজি-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দুই মাস নিয়মিত মাথার ত্বকে পেঁয়াজ রস ব্যবহার করলে মাথার একটি বড় অংশে নতুন চুল গজায়। বিশেষ করে অ্যালোপেসিয়া এরিয়াটা রোগীদের ক্ষেত্রে এটির কার্যকারিতা বেশি দেখা গেছে। এটি এক ধরনের অটোইমিউন রোগ, যাতে হঠাৎ করেই মাথার নির্দিষ্ট জায়গায় ছোট গোল বা ডিম্বাকার অংশে চুল পড়ে যায়।

>> তবে এর মানে এই নয় যে সবার ক্ষেত্রেই পেঁয়াজ রস সমানভাবে কাজ করবে। কারও চুল পড়া ভিটামিনের ঘাটতি, হরমোনের সমস্যা বা বংশগত কারণে হলে শুধু পেঁয়াজ রস দিয়ে সমাধান সম্ভব নয়। আবার অনেকের মাথার ত্বক সংবেদনশীল হওয়ায় জ্বালা বা অ্যালার্জি দেখা দিতে পারে।

যেভাবে ব্যবহার করবেন

পেঁয়াজ ব্লেন্ড করে রস ছেঁকে মাথার ত্বকে লাগান। ২০–৩০ মিনিট রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করতে পারেন।

সতর্কতা

>> অ্যালার্জি থাকলে কারও কারও ক্ষেত্রে ত্বকে লালচে ফুসকুড়ি বা জ্বালা হতে পারে, তাই প্রথমে হাতের ছোট জায়গায় টেস্ট করে নিন।

>> পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ কমানোর জন্য রসের সঙ্গে সামান্য লেবুর রস বা অ্যালোভেরা জেল মেশাতে পারেন।

অর্থাৎ, পেঁয়াজ রস আংশিকভাবে চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে সহায়ক হতে পারে, তবে এটি কোনো জাদুকরী সমাধান নয়। সমস্যার মূল কারণ বুঝে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: জার্নাল অব ডার্মাটোলজি, আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি, মায়ো ক্লিনিক

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু