ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

খালি পেটে যে খাবারগুলো খাবেন না

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৫, ১৬:৫৬

সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, তা হলো এখন খাব কী ? এটা কি খাওয়া ঠিক হবে ? কখন খাবো ? আবার দীর্ঘক্ষণ মন দিয়ে কাজ করার পরও পেট জানান দেয়, বিরতি নিতেই হবে। আর সেটা খাওয়ার বিরতি। তবে খালি পেটে কিছু খাবার না খাওয়াই ভালো। কী সেগুলো? আর খেলে কী হবে?মতামত দিয়েছেন পুষ্টিবিদ বাসিতা আফরোজ।

চলুন জেনে নেওয়া যাক খালি পেটে যে সাতটি খাবার খাবেন না:

১. চকোলেট বা মিষ্টি জাতীয় খাবার কে না বলুন

সকাল বেলায় খালি পেটে চকোলেটকে না বলুন।চকোলেট আপনার শরীরের ওজন বৃদ্ধির পাশাপাশি ডায়াবেটিস বা সুগার লেবেল বাড়িয়ে দেবে নিমেষেই।যা পরবর্তীতে আপনার খাদ্যাভাসকে হুমকির মুখে ফেলবে।এবং নিয়মিত খাদ্যাভাসে পরিবর্তন ঘটাবে।

২. কাঁচা শাকসবজি

এগুলো ফাইবারসমৃদ্ধ খাবার। খোসাসহ খেলে আরও বেশি পুষ্টি পাবেন। তবে খালি পেটে খেলে পেটফাঁপা, পেটব্যথা বা হজমে অসুবিধার মতো সমস্যা হতে পারে। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড। এই অ্যাসিড শরীরের জন্য যেমন ভালো, তেমনি খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। শাকসবজির ‘ফাইবার’ ঠিকভাবে হজম না হলে তলপেটে ব্যথাও হতে পারে।

৩. দই

প্রোবায়োটিক (উপকারী জীবন্ত ব্যাকটেরিয়া) খাবার, যা আমাদের হজমপ্রক্রিয়ায় সাহায্য করে। শরীরকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। পেটের বেশির ভাগ সমস্যায় কার্যকর ওষুধ হিসেবে নামডাক আছে দইয়ের। বিশেষ করে টক দইয়ের জুড়ি মেলা ভার। কিন্তু খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

৪. চা ও কফি

খালি পেটে চা-কফি, বিশেষ করে কালো কফি খেলে পাকস্থলিতে অ্যাসিডের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে অ্যাসিডিটির সমস্যা, যেমন বুকে ব্যথা বা হজমের সমস্যা হতে পারে।

৫. টমেটো

টমেটোর ভেতরকার ট্যানিক অ্যাসিডও খালিপেটে অ্যাসিডিটি তৈরি করে। তাই দীর্ঘ সময় থাকা খালি পেটে টমেটো না খেয়ে কিছু খাবারের পাশাপাশি এটা খেতে পারেন।

৬. কলা

খালি পেটে কলা খেলে তা তাৎক্ষণিকভাবে রক্তে মিশে গিয়ে ‘সুগার স্পাইক’ ঘটাবে। নিয়মিত খালি পেটে কলা খেলে এর শর্করা, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তে মিশে তা হার্টের নানা সমস্যার কারণ হতে পারে।

৭. অতিরিক্ত তেল-মসলা, ঝাল

সকালে এমন কিছু খাবেন না, যাতে অতিরিক্ত তেল, মসলা ও ঝাল আছে। স্বাভাবিকভাবেই তাতে পাকস্থলি সরাসরি আক্রান্ত হবে। এর ফলে পেটে ব্যথা, হজমে গোলমাল, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।

এসব খাবার যদি খালি পেটে খেতেই হয়, তাহলে আগে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেবেন। তাতে পাকস্থলি সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যাবে। সকালের নাশতা হিসেবে সেদ্ধ ডিম বেশ ভালো একটা বিকল্প।

আমার বার্তা/এল/এমই

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

ময়দা এমন একটি উপাদান যা আমরা বেশিরভাগ সময়ে কোনো দ্বিধা ছাড়াই খেয়ে থাকি। রুটি, বিস্কুট,

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

রোজেলা  মালভেসি পরিবারের পাটজাতীয় একটি ফসল যার বৈজ্ঞানিক নাম Hibiscus sabdariffa L.। রোজেলা আফ্রিকার পশ্চিমাঞ্চল

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

পরিবেশবান্ধব জীবনযাপন গ্রহণ করার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে একটি হলো রান্নাঘরে ব্যবহৃত প্লাস্টিকের পরিমাণ কমানো।

জানেন রাতে আদা চা খেলে কী হয়?

দিনভর কাজ শেষে এক কাপ গরম চা অনেকেরই প্রিয় অভ্যাস। আর সেই চায়ে যদি থাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান