ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

চুলের বৃদ্ধির জন্য সেরা ৫ প্রাকৃতিক তেল বানাবেন যেভাবে

আমার বার্তা অনলাইন
০৬ মে ২০২৫, ১০:৪৫

চুল পড়া বা বড় না হওয়ার সমস্যায় ভুগছেন? প্রকৃতির কোলে বিভিন্ন ভেষজ ও তেলে লুকিয়ে আছে এর শক্তিশালী সমাধান। হার্বাল অয়েল পুষ্টিতে ভরপুর, যা চুলের গোড়া শক্ত করে, বৃদ্ধিতে সাহায্য করে এবং মাথার চামড়া পুষ্ট করে।

হার্বাল ও অর্গানিক তেলের নিয়মিত ব্যবহারে চুলের চকচকে ভাব ফিরে আসে, ভাঙন কমে এবং সামগ্রিক চুলের স্বাস্থ্য উন্নত হয়। সবচেয়ে ভালো বিষয় হল আপনি বাড়িতে সহজেই কয়েক রকমের তেল তৈরি করতে পারেন। আমলা থেকে কারিপাতা পর্যন্ত বিভিন্ন উপকারী ভেষজ ব্যবহার করে ৫টি সহজ ও কার্যকর হার্বাল অয়েল রেসিপি জেনে নিন। এই তেলগুলো আপনার চুল শক্ত, ঘন করবে এবং স্বাস্থ্যকর চুল গজাতে সাহায্য করবে।

১. আমলা ও নারকেল তেল

আমলা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ একটি ফল যা কোলাজেন উৎপাদন বাড়ায় এবং হেয়ার ফলিকল শক্ত করে।

যেভাবে বানাবেন: এই তেল তৈরি করতে ১ কাপ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ শুকনো আমলা গুঁড়া বা তাজা আমলা টুকরো দিয়ে গরম করুন যতক্ষণ না রং গাঢ় হয়। ঠান্ডা করে ছেঁকে সংরক্ষণ করুন। সপ্তাহে ২-৩ বার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আমলা তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে, অকালপক্কতা রোধ হয় এবং নিষ্প্রাণ চুলে চমক ফিরে আসে।

২. জবা ও মেথি তেল

জবা চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুলের ফাটা রোধ করে। অন্যদিকে মেথি খুশকি দূর করে এবং গোড়া শক্ত করে।

যেভাবে বানাবেন: আধা কাপ নারকেল তেল, ৫টি তাজা জবা ফুল এবং ১ টেবিল চামচ মেথি বীজ একসঙ্গে হালকা আঁচে ১০ মিনিট গরম করুন। ঠান্ডা করে ছেঁকে নিন। সপ্তাহে দুবার ব্যবহার করুন। এই তেল চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে, বাড়তে সাহায্য করে এবং প্রাকৃতিক কোমলতা ফিরিয়ে আনে। বিশেষ করে শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুলের জন্য এটি উপযুক্ত।

৩. কারিপাতা ও ক্যাস্টর অয়েল

কারিপাতা বিটা-ক্যারোটিন এবং প্রোটিনে সমৃদ্ধ যা চুল পাতলা হওয়া রোধ করে, আর ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধি বাড়ায়।

যেভাবে বানাবেন: ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ৩ টেবিল চামচ নারকেল তেল এবং এক মুঠো তাজা কারিপাতা একসঙ্গে গরম করুন যতক্ষণ না পাতাগুলো খটখটে হয়ে যায়। এরপর ঠান্ডা করে ছেঁকে সংরক্ষণ করুন। সপ্তাহে একবার হট অয়েল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করুন ঘন ও শক্ত চুলের জন্য।

৪. নিম ও অলিভ অয়েল

নিম একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ভেষজ যা স্ক্যাল্প পরিষ্কার করে, চুলকানি কমায় এবং খুশকি দূর করে। অলিভ অয়েল স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে।

যেভাবে বানাবেন: আধা কাপ অলিভ অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ শুকনো নিম পাতা বা নিম গুঁড়া মিশিয়ে হালকা আঁচে ১৫-২০ মিনিট গরম করুন। ছেঁকে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। এই তেল স্ক্যাল্পের ময়লা দূর করে, চুলের গোড়া শক্ত করে এবং স্বাস্থ্যকর বৃদ্ধি ঘটায়।

৫. ভৃঙ্গরাজ ও তিলের তেল

ভৃঙ্গরাজ চুলের "ভেষজ রাজা" নামে পরিচিত, চুল বৃদ্ধি এবং পড়া রোধে প্রমাণিত প্রতিকার দেয় এই ছোট ছোট সাদা ফুলওয়ালা গাছের পাতা।

যেভাবে বানাবেন: ২ টেবিল চামচ ভৃঙ্গরাজ গুঁড়ার সঙ্গে আধা কাপ তিলের তেল মিশিয়ে কম আঁচে ৫-৭ মিনিট গরম করুন। ঠান্ডা করে ছেঁকে নিন। সপ্তাহে দুবার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটি রক্ত সঞ্চালন উন্নত করে, হেয়ার ফলিকল পুনরুজ্জীবিত করে এবং ঘন, স্বাস্থ্যকর চুল পেতে সাহায্য করে।'

আমার বার্তা/জেএইচ

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু