ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হজমশক্তি বাড়ানোর ৩ উপায়

আমার বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৫, ১২:৪৮

হজমশক্তি কমে গেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন গ্যাস্ট্রিক, এসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা। সঠিক হজম প্রক্রিয়া নিশ্চিত করতে হলে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন। দুর্বল হজমের কারণে দেহে বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে যেতে পারে।

চিকিৎসকদের মতে, হজম শক্তি বাড়ানোর জন্য কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। চলুন জেনে নিই নিয়মগুলো কী কী।

প্রথম নিয়ম হলো— খাবারের মধ্যে বিরতি রাখা। আপনি যদি সকাল ৮টায় সকালের নাশতা খেয়ে থাকেন, তবে সকালে আবার খাবেন না। যদি ক্ষুধা অনুভব করেন, তবেই খাবেন।

দ্বিতীয় নিয়ম হলো- সপ্তাহে এক-দুই দিন রোজা বা উপবাস রাখা। এতে হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেওয়া হয়। এ ছাড়া কখনো পেট ভরে খাবেন না।

তৃতীয় নিয়ম হলো- হজমশক্তি উন্নতকারী পাউডার তৈরি করা। জিরা, মৌরি, আজওয়াইন, গোলমরিচ ও শুকনো আদা পাউডার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর এতে লেবুর রস চিপে কাপড় দিয়ে ঢেকে রোদে শুকিয়ে নিন। শুকানোর পর ব্লেন্ডারে গুঁড়া করে পাউডারটি সংরক্ষণ করুন।

দুপুর বা রাতের খাবারের পরপরই দুই চিমটি পরিমাণ পাউডার খেতে শুরু করুন। এটি আপনার খাবারকে ভালোভাবে হজমে সহায়তা করবে।

আমার বার্তা/জেএইচ

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়