ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ভালোবাসা দিবসে ঘরেই বানাতে পারেন ‘রেড ভেলভেট কেক’

আমার বার্তা অনলাইন:
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬

ভালোবাসা দিবস, সবার জন্যই একটি বিশেষ দিন। এদিনে প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে কেক তৈরি করতে পারেন। বাজার থেকে না কিনে ঘরেই বানিয়ে নিতে পারেন পছন্দের রেড ভেলভেট কেকটি।

খুব কম উপকরণে বাড়িতে এই কেক তৈরি করা কঠিন কিছু না। যদি আপনার হাতে একটি সঠিক মাপ ও উপকরণের একটি রেসিপি থাকে তাহলে প্রথমবারের চেষ্টায় সফল হতে পারেন।

চলুন দেখে নেওয়া যাক রেড ভেলভেট কেক তৈরির সঠিক মাপের উপকরণ এবং তৈরি পদ্ধতি-

১. মার্জারিন আধা কাপ

২. চিনি দেড় কাপ

৩. ডিম ২টি

৪. কোকো ২ টেবিল চামচ

৫. লাল ফুড কালার ৪ টেবিল চামচ

৬. লবণ ১ চা চামচ

৭. ভ্যানিলা এক্সট্রাক্ট ১ চা চামচ

৮. বাটারমিল্ক ১ কাপ

৯. ময়দা আড়াই কাপ

১০. বেকিং সোডা দেড় চা চামচ

১১. হোয়াইট ভিনেগার ১ টেবিল চামচ

১২. আইসিং

১৩. ময়দা ৫ টেবিল চামচ

১৪. দুধ ১ কাপ

১৫. সাদা ভিনেগার ১ কাপ

১৬. মাখন ১ কাপ।

পদ্ধতি

ওভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। বেকিং প্যান গ্রিজ করে নিন। অন্যদিকে মার্জারিন ও চিনি একসঙ্গে ফেটান যতক্ষণ না ফুলে উঠছে। ডিম ফেটিয়ে দিয়ে দিন এর মধ্যে।

এরপর কোকো ও রেড ফুড কালার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে লবণ, ভ্যানিলা এক্সট্রাক্ট ও বাটারমিল্ক মিশিয়ে নিন। এবার ব্যাটারের সঙ্গে ধীরে ধীরে ময়দা মেশান।

সবশেষে সোডা ও ভিনেগার মিশিয়ে নিন। এরপর আর ফেটাবেন না। গ্রিজ করা প্যানে এই মিশ্রণ ঢেলে দিন। ৩০ মিনিট বেক করুন। ব্যাস তৈরি হয়ে যাবে কেক।

এবার আইসিংয়ের পালা। এজন্য ময়দা ও দুধ একদম কম আঁচে ফুটিয়ে ঘন করে নিন। আঁচ থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।

অন্য একটা বাটিতে চিনি, মাখন, ভ্যানিলা ফেটিয়ে নিন। ঠান্ডা হওয়া দুধ ও ময়দার মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিন। কেকের উপর এই মিশ্রণ দিয়ে ফ্রস্টিং করুন। ব্যাস তৈরি হয়ে যাবে রেড ভেলভেট কেক।

আমার বার্তা/এমই

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

যখন গরম চরমে ওঠে, তখন আমরা বেশিরভাগই ঠান্ডা ও সতেজকারক কিছুর দিকে হাত বাড়াই। গ্রীষ্মের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ