ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার

আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৬

ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা, সর্দি-কাশি ও ফ্লুজনিত সমস্যায় ভোগা খুবই সাধারণ বিষয়। শীতকালে ঘরে ঘরে এসব সমস্যা দেখা দেয়। ঠান্ডাজনিত এসব সমস্যার কারণে গরম পানির ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। তবে গরম পানির সঙ্গে কিছু খাবার যুক্ত করলে পুষ্টি উপাদান যেমন বাড়ে, তেমনি এগুলো ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধক্ষমতাকে বাড়াতে সহায়তা করে। চলুন, এমন কিছু খাবারের বিষয়ে জেনে নেওয়া যাক যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক।

গরম স্যুপ

জ্বর বা সর্দি-কাশির সময় গরম স্যুপ অত্যন্ত আরামদায়ক। ঠান্ডা লাগলে মুখের স্বাদ কমে যায়, তখন গোলমরিচসহ সবজি বা চিকেন স্যুপ খেলে স্বাদও ফেরে, আরামও পাওয়া যায়। গরম স্যুপ শ্বাসনালীতে জমে থাকা মিউকাস দূর করতেও সহায়তা করে। শিশু ও বয়স্কদের জন্য এটি হতে পারে পুষ্টিকর ও উপকারী খাবার।

কালিজিরা ও রসুনভর্তা

কালিজিরা ও রসুন অল্প আঁচে টেলে বেটে সরিষার তেল ও লবণ মিশিয়ে গরম ভাতের সঙ্গে খেলে বন্ধ নাক খুলে যায়। রসুন ও কালিজিরায় থাকা উপাদান শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় ও সর্দি-কাশি উপশমে সাহায্য করে।

ডাবের পানি

জ্বর ও কাশির সময় শরীর পানিশূন্য হয়ে পড়ে। তাই বেশি করে পানি পান করা জরুরি। এর পাশাপাশি ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ ডাবের পানি খেলে শরীর আর্দ্র থাকে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

মসলা চা

গলায় খুসখুসে ভাব দূর করতে আদা, তেজপাতা ও লবঙ্গ দিয়ে ফুটিয়ে তৈরি মসলা চা দারুণ কার্যকর। এতে সামান্য মধু মিশিয়ে পান করলে গলার ব্যথা ও অস্বস্তি কমে যায়। আদা ও মধুর অ্যান্টি–ব্যাকটেরিয়াল ও অ্যান্টি–ইনফ্ল্যামেটরি গুণাগুণ সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

ভিটামিন সি সমৃদ্ধ ফল

শীতকালে বা শীতের শেষেও বাজারে যেসব ফল পাওয়া যায় তার বেশিরভাগই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন অনুজীবের আক্রমণ থেকে মুক্ত থাকতেও সাহায্য করে। এ সময় কমলা, মাল্টা, পেয়ারা, টক জাতীয় ফল খাদ্যতালিকায় রাখতে হবে।

এসব ঘরোয়া ও পুষ্টিকর খাবার নিয়মিত খেলে ঠান্ডা, সর্দি-কাশির উপশম হবে এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও বাড়বে।

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

স্কুলপড়ুয়া শিশুদের বয়স হলো শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা