ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

পুরনো সম্পর্ক নতুন করে রাঙিয়ে তুলবেন যেভাবে

অনলাইন ডেস্ক:
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭

পুরনো অনেককিছুই ঘষে-মেজে নতুন করা যায়। পুরোপুরি নতুন না করা গেলেও অন্তত নতুনের মতোই হয়ে ওঠে অনেকটা। সম্পর্কের বিষয়টিও অনেকটা এমন। যত্ন আর ভালোবাসার অভাবে কিংবা উদাসীনতার কারণে মরচে ধরে সম্পর্কেও। অনেকটা অবহেলায় পড়ে থাকা বাড়ির যেকোনো জিনিসের মতোই। এরপর যখন সেই মরচে সরিয়ে আবার নতুন করতে হয় তখন প্রয়োজন পড়ে কিছুটা যত্নের। আপনার সম্পর্ক যদি একঘেয়ে লাগে, যদি আগের মতো প্রাণ খুঁজে না পান তাহলে এই কাজগুলো করুন-

আন্তরিক প্রচেষ্টা : সম্পর্ক সুস্থ, সুখী এবং নিরাপদ রাখার জন্য দু’জনেরই সমান সহযোগিতা প্রয়োজন হয়। নিজেকে গভীরভাবে জেনে, একে অপরকে বুঝে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারলে জীবন সুখের হয়ে ওঠে। তাই প্রতিটি সম্পর্কেই দু’জনকে সমান যত্নশীল হতে হবে। সমান সমান না হোক, সম্পর্কের প্রতি দু’জনের আন্তরিকতা অন্তত সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাহলেই সম্পর্কে নতুনত্ব থাকবে।

আত্ম-সচেতনতা : সম্পর্কে আত্ম-সচেতনতা এবং অন্তর্দৃষ্টি থাকা জরুরি। সারাক্ষণ অপরজনকে খুশি করার জন্য নিজের ব্যক্তিত্ব ভুলে থাকবেন না। কিছু ক্ষেত্রে যদি ছাড় দিয়ে ভালো থাকা যায় তবে ছাড় দেবেন তবে তা যেন সবক্ষেত্রে না হয়। যদি আপনি আত্মসম্মান ভুলে সারাক্ষণ তার মন জুগিয়েই চলতে থাকেন তবে সম্পর্কে একঘেয়ে হতে বাধ্য।

অবাস্তব প্রত্যাশা নয় : একজন মানুষ কখনো আরেকজন মানুষের মন পুরোপুরি বুঝতে পারে না। তবু আমরা বেশিরভাগই প্রত্যাশা করে থাকি যে আমরা না বললেও আমাদের ভালোবাসার মানুষটি মনের কথা বুঝে নেবে। এরকমটা প্রত্যাশা না করাই ভালো। তাই যদি কিছু বলতে হয়, তাকে সরাসরি বলুন। নয়তো অবাস্তব প্রত্যাশা আপনাকে হতাশ করতে পারে। সেখান থেকে প্রাণ হারাতে পারে সম্পর্ক।

রাগ নিয়ন্ত্রণ : রাগ কিংবা ক্ষোভ থাকতেই পারে, তা প্রকাশ করার সঠিক উপায়ও আপনাকে জানতে হবে। রাগান্বিত বা হতাশ হলে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না। এটি সম্পর্কের জন্য ক্ষতিকর। বরং রাগ হলেও মাথা ঠান্ডা রাখুন। প্রয়োজনে কিছুক্ষণ একা থাকুন। পুরো বিষয়টি আরও ভালো করে ভাবুন। তার দিকটাও ভেবে দেখুন। এতে দেখবেন রাগ অনেকটাই কমে আসবে।

শ্রদ্ধা রাখুন : সম্পর্কে শ্রদ্ধা থাকা জরুরি। তার প্রতি আপনার শ্রদ্ধাবোধ অটুট রাখুন। এতে ভালোবাসা এমনিতেই টিকে থাকবে। প্রিয় মানুষটির সঙ্গে সুন্দর ব্যবহার করুন, তাকে সম্মান দিন। তিনি যেমন, সেভাবেই গ্রহণ করার চেষ্টা করুন। জোর করে তাকে পরিবর্তন করতে যাবেন না। এতে সে নিজেকে হারিয়ে ফেলবে এবং সেইসঙ্গে হারিয়ে ফেলতে পারে আপনার প্রতি তার ভালোবাসাও।

আমার বার্তা/এমই

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

শিল্পকলা ও সংস্কৃতি উপভোগ স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভালো: গবেষণা

স্মরণীয় নাটক, চলচ্চিত্র, কনসার্ট বা শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণের যে আলোড়ন অনুভূত হয়, তা অনেকের কাছেই

রাতে রুম হিটার চালিয়ে ঘুমান শরীরের যেসব ক্ষতি হতে পারে

শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে হিটার। ঘর গরম রাখতে

শরীরে পুষ্টির ঘাটতি আছে, জানান দেয় যেসব লক্ষণ

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই মেপে খাবার খান। তবে এতে অনেক সময় শরীরে পর্যাপ্ত পুষ্টি যায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার